December, 2022
ব্রাহ্মণবাড়িয়ায় সওজের জায়গা থেকে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সড়কের দুই পাশে প্রায় ১৫০ শতক (দেড় একর) জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই অভিযানে মোট ২২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশে জনদুর্ভোগ লাঘবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করার জন্য এ অভিযান পারিচালিত হচ্ছে। শহরের মেড্ডা এলাকা থেকে ঘাটুরা এলাকার সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আজকে প্রথম দিনের অভিযানে মোটRead More
সরাইলে পাটখড়ি নেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ
মোহাম্মদ মাসুদ,।ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা’র শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ দেওবাড়িয়া এলাকায় এক পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে মলাইশ এলাকার কাশিনাথ বৈশ্য’র ছেলে রঘুনাথ বৈশ্য(৩২) এর ফসলি জমি থেকে পাটখড়ি নিয়ে চলে যায় দেওড়া কামরুল ইসলাম এর ছেলে ইমন মিয়া। এসময় রঘুনাথ বৈশ্য বাধা দেয়, পরে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় রঘুনাথ’র ছেলে অন্তর বৈশ্য ছুটে এলে তাকে মারধর করে কামরুলের ছেলে ইমন । বিষয়টি কামরুল ইসলাম কে মুঠোফোনে জানানো হলে তিনি রঘুনাথ বৈশ্য কে দেখে নেয়ার হুমকি দেন। কিছুক্ষন পরেRead More
মানববন্ধনের পাল্টা জবাব দিলেন নবীনগরের মেয়র, বললেন একজন হাইব্রিড আরেকজন অছাত্র
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে পৌরসভার সচেতন নাগরিক বৃন্দর এর ব্যানারে সোমবার সকালে ডাকবাংলা প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে মেয়র শিব শঙ্কর দাসের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন সদ্য সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ছায়েদ সহ উপস্থিত বক্তারা। এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে নবীনগর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করেনRead More
নবীনগর পৌর মেয়রের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে পৌরসভার সচেতন নাগরিক বৃন্দর এর ব্যানারে সোমবার সকালে ডাকবাংলা প্রাঙ্গণ এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, পৌরসভার ‘সহকারী কর আদায়কারী’ ‘হিসাব সহকারী’ ‘টিকাদানকারী(পুরুষ)’ ও টিকাদানকারী(মহিলা)’এই চারটি শূণ্য পদে চারজন লোক নিয়োগের নিমিত্তে গত ২০ সেপ্টেমম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। সহকারী কর আদায়কারী পদে প্রার্থী সুমাইয়া ইসলাম লাকী ও টিকাদানকারী (মহিলা) পদে প্রার্থী শারমিন আক্তার মেয়রের স্বজনপ্রীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ তুলে ধরে পৃথকভাবে জেলা প্রশাসকRead More
বিজয়নগরে শশুই বর্নমালা আইডিয়েল স্কুলের উদ্বোধন
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে শশুই বর্নমালা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের উদ্ভোধন করা হয়েছে। আজ মন্গলবার সকালে স্কুলের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলাম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,সহকারী অধ্যাপক সৈয়দ হাসমত আলী, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার,কাজী রিপন, এফতেহারুল ইসলাম শামিম, প্রমুখ।
নবীনগরে যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে স্বামী-শ্বশুর
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুকের টাকার জন্য তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে তার স্বামী ও শ্বশুর সহ পরিবারের লোকজন। গত রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধা রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউরা গ্রামে এই ঘটনাটি ঘটে। ভিকটিম তানজিনা আক্তার একই উপজেলার বিদ্যাকুট গ্রামের রহমত আলীর মেয়ে। পরিবার সূত্র জানা যায়, চার বছর পূর্বে বাঘাউরা গ্রামের হানিফ মিয়ার ছেলে আল আমিনের সাথে বিবাহ হয় তানজিনা আক্তারের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে স্বামী,শ্বশুর ও শ্বাশুড়ি সহ সকলে। রবিবার সন্ধায় শ্বশুর হানিফ মিয়া ও শ্বাশুড়ি মনোয়ারা-দেবরRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন : জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূইয়া
১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠেয় জাতীয় সংসদের উপ-নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড। জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড কর্তৃক চূড়ান্ত ভাবে মনোনীত প্রার্থীরা হচ্ছেন – ০১. হাফিজ উদ্দিন আহম্মেদ – ঠাকুরগাঁও – ০৩ ০২. মোঃ নূরুল ইসলাম ওমর – বগুড়া -০৬ ০৩. শাহীন মোস্তফা কামাল – বগুড়া -০৪ ০৪. রেজাউল ইসলাম ভূইয়া – ব্রাহ্মণবাড়িয়া ০২। এ বিষয়ে রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আমি সবার সহযোগিতা চাই।
বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ১
বিজয়নগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় অপর এক ট্রাক চালকও আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকামূখী সাইদুল ইসলামের পাথরবাহী ট্রাকটির সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটমূখী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায়Read More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে
৫০ বছর ধরে সুযোগ সুবিধাবঞ্চিত শাহজাদাপুরবাসী, এলাকার ছেলে মন্টুকে সর্বদলীয় সমর্থন
স্বাধীনতার পর ৫০বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নবাসী। এর মধ্যে পেয়েছেন নানা সুযোগ সুবিধার ওয়াদা। কিন্তু ভোটের পর আর জনপ্রতিনিধিদের দেখা পাননা ইউনিয়নবাসী। ফলে এখনও সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়নি। বেহাল কাঁচা সড়কে কোন রকমে চলছে ইউনিয়নবাসীর যাতায়াত। এবার আর ভুল করতে চাননা তারা। এলাকার ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে সর্বদলীয় সমর্থন দিয়েছেন শাহাজাদাপুর ইউনিয়নবাসী। মঙ্গলবার সন্ধ্যায় শাহাজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সমর্থন জানাতে আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত জানান তারা।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্বিকরণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আবদুল কাইউম সরকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আবদুল আলীম, জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান আহমেদ, সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণRead More



















