May, 2023
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের জেল রোডে দি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান মোল্লা কচি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি হেপাটাইটিস-বিতেও আক্রান্ত ছিলেন। আজ সন্ধ্যার আগে জেলা শহরের ফুলবাড়িয়ায় নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারাRead More
আশুগঞ্জে সাত হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
জেলার আশুগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ অন্তরা প্রকাশ আকলিমা (২৫) নামের নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২৭ মে) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল সুরমা ইন্টারন্যাশনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৮ মে) দুপুর ১২টায় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার অন্তরা প্রকাশ আকলিমা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি বড় পুকুরপাড় এলাকার মো. পুর্ন আহম্মেদ মুন্নার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল সুরমা ইন্টারন্যাশনালের সামনে অভিযান পরিচালনাRead More
আশুগঞ্জে মহাসড়কের পাশ থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার
আশুগঞ্জে মহাসড়কের পাশ থেকে জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) নামে এক ট্রাক-চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা ও আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাহিদুল ইসলাম জাহিদ চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মাছের দাইর গ্রামের বাদল শেখের ছেলে। পুলিশ ও ট্রাকের হেল্পার রোমেল জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ট্রাক চালক জাহিদুল ইসলাম জাহিদ ঢাকার নারায়নগঞ্জ থেকে সিরামিকের মাটি লোড করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত আনুমানিক ২টার দিকে আশুগঞ্জ রেল গেইটে পৌছে ট্রাক থামিয়েRead More
নবীনগরে স্কুলের জমি বিক্রির টাকা আত্মসাতের কথা নিজেই স্বীকার করলেন প্রধান শিক্ষক
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের অন্তর্গত শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে টেন্ডার বা বিক্রয়ের অনুমতি না নিয়েই ক্ষমতাবলে একটি জমি বিক্রি করে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও ওই বিদ্যালয়ের একটি পুকুর ভরাটের জন্য আরো ৯ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক খাইরুল বাশার এর বিরুদ্ধে ।সরজমিনে গিয়ে জানা যায়, চাকুরী সহ বিভিন্ন প্রলোবনে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন শিক্ষক খাইরুল বাশার। এখন ঐ টাকা ফেরত দিতে গড়িমসি করছেন তিনি। একজন প্রধান শিক্ষকের এমন প্রতারণার ঘটনা জানাজানি হলে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সহ পুরো এলাকাজুড়েRead More
বিজয়নগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে বন্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: মাছুম,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মাওলানা মেজবাউল হক প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করাRead More
নবীনগরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আজ(২৫ মে) বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ দিয়েছেন নবীনগর পূর্ব ইউনিয়নের বকডহর গ্রামের বাসিন্দা মাওলানা মেহেদী হাসান। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ২১ ধারা আইন লংঘন করে নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক তার নিজের প্রতিষ্ঠান মেসার্স ইসমাম ট্রের্ডাসের নামে উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডারে অংশ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে কাজ নিয়ে নিচ্ছেন।তার নিজের প্রতিষ্ঠানের নামে উপজেলা পরিষদের মাধ্যমে সেলাই মেশিন সরবরাহের কাজ নেওয়া, সরকারী স্কুলের পুরাতন ভবনRead More
পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা
বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে বাস। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাইভেটকারে থাকা ডেপুটি হাই কমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর হাইওয়ে থানায় কিছু সময় অবস্থানRead More
লেনিনকে ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালি বলোনিয়ার শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মেহেদী হাসান লেনিনকে অভিনন্দন জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালি বলোনিয়া। বুধবার বিকেলে লেনিনের কাজীপাড়াস্থ অফিসে ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালি বলোনিয়া সংগঠনের সভাপতি সাইফুল হক বিকির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া মানবতার ডাক সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ জায়েদুল ইসলাম জনি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় মেহেদী, সোহাগ, মামুন, আজিজ, মুরসালিনসহ কলেজ পাড়ার যুবকবৃন্দ উপস্থিত ছিল। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির উন্নয়ন কাজে পাশে থেকে লেনিনসহ সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানিয়েছে সাইফুল হক বিকি।
বিদ্যাকুটের উপনির্বাচনে ২৮৮ ভোট বেশি পেয়ে মোরগ প্রতীকে ইব্রাহিম জয়ী
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাকুট পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে উৎফুল্ল ওখানকার স্থানীয় ভোটারা। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়, ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। বিকেলে কেন্দ্রটিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। তিনজন প্রার্থীর মধ্যে মো. ইব্রাহিম মোড়গ প্রতিকে ৯৩৮ ভোট, মোসা মিয়া ফুটবল প্রতিকে ৬৫০ ভোট ও বাসার মিয়া তালা প্রতিকে ৫৮৩ ভোট পেয়েছেন। তাদের মধ্যে ২৮৮ ভোট বেশি পেয়ে মোরগ প্রতিকে মো. ইব্রাহিম জয় লাভ করেন। প্রিজাইডিংRead More
ব্রাহ্মণবাড়িয়ায় দুই লরির মুখোমুখি সংঘর্ষ, দুই চালককে মুমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই লরির চালক গুরুত্বরভাবে আহত হয়েছেন। তাদেরকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে কাউতলী এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন গোপালগঞ্জ সদরের হাসান আলী মোল্লার ছেলে হাসিবুর (৩২) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জাহিদ হোসেনের ছেলে শরীফ (২৬)। পুলিশ জানায়, রাত ১টার দিকে দুটি কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে মুমুর্ষ অবস্থায়Read More



















