May, 2023
ভারতে পালানোর সময় বিজয়নগরে সাজাপ্রাপ্ত ১০ মামলার আসামী গ্রেপ্তার
বিজয়নগর দিয়ে ভারতে পালানোর সময় সীমান্তবর্তী এলাকা থেকে আল আমিন (৩৫) নামের এক যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানRead More
নবীনগরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে উপ-নির্বাচনে ইভিএমে ভোট দিলেন শত বছরের বৃদ্ধা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ১০০ বছরের এক বৃদ্ধা। ইভিএমে ভোট দিয়ে উৎফুল্ল প্রবীণ এ ভোটার। আজ ২৫ মে বৃহস্প্রতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয় ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। দুপুরে বিদ্যাকুট পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে এমন দৃশ্য দেখা যায়। প্রবীণ এই বৃদ্ধা বলেন, আমি টেলিভিশনে ইভিএমে ভোট দেওয়া দেখেছি, এই প্রথম ভোট কেন্দ্রে এসে আমি আমার পছন্দের প্রার্থীকে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি। প্রিজাইডিং অফিসারে দায়িত্ব থাকা বাকিরRead More
কসবায় পড়ে থাকা সিএনজি থেকে ২শ বোতল মদ উদ্ধার
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের কিনারায় দাড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে ২শ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। বুধবার (২৪ মে) গভীর রাতে পৌরসভার কদমতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কসবা-চৌমুহনী সড়ক থেকে এ সব মদ উদ্ধার করে পুলিশ। থানা সুত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কদমতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কের পাশে দীর্ঘ সময় চালক বিহীন অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিক্সা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তল্লাসী চালিয়ে সিএনজির ভিতর বস্তা থেকে নাম্বার ওয়ান নামে ২শ বোতল ভারতীয়Read More
বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় সনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে আমাদের চেষ্টা চলমান রয়েছে।
বিজয়নগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে সিইডিপির সহায়তায় ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে।আজ বুধবার সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও ফেরদৌস মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী পরিচালক মো: আব্দুল কাদের, প্রোগ্রামার শারমিন আক্তার, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর রহমান, ভাইস প্রিন্সিপাল মো: জহির উদ্দিন, কোর্স কোঅর্ডিনেটর জামাল হোসেন মৃধা প্রমুখ। অনুষ্টান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
নাসিরনগরে বজ্রপাত ও আতংকে ২ শ্রমিকের মৃত্যু
নাসিরনগরে বজ্রপাত ও বজ্রপাতের আতংকে ইটভাটা ও এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নাসিরনগরে বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামে একজন ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মতি মিয়ার ছেলে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে একই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে মেদির হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। তার নাম অলি মিয়া । তিনি আশুরাইল গ্রামের নমিজ উদ্দিনেরRead More
বাঞ্ছারামপুরে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু
বাঞ্ছারামপুর প্রতিনিধি : বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌকার পানি সেঁচতে গিয়ে মেনু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মেনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মেনু মিয়া (৩৫) মাছধরার নৌকা সেঁচতে গেলে বজ্রাঘাতের শিকার হন। পরে এলাকাবাসী তাকে নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে এক সন্তানের জনক। মেনু মিয়া স্থানীয় জেলেদের কাছ থেকে পাইকারি মাছ ক্রয় করে সদরে বিক্রি করতেন। মেনু মিয়ার চাচাতোRead More
নবীনগরে ঝড়ে গাছ চাপায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু,আহত ৫
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রবল ঝড়ে জাম গাছ উপড়ে পড়ে সিএনজি চালক আলী আহমদ (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, সিএনজি চালক আলী আহমদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড়ে শুরু হলে তিনি কোনঘাট মোড়ে জাম গাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জাম গাছটি উপড়ে সিএনজি উপড়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আলী আহমদের বাড়ি উপজেলার বড়িকান্দির ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে আলী আকবর ছেলে। অপরদিকে, নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি মোরে দুইটি অটোরিক্সার মুখোমুখিRead More



















