Main Menu

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

[Web-Dorado_Zoom]

বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে বাস। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাইভেটকারে থাকা ডেপুটি হাই কমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর হাইওয়ে থানায় কিছু সময় অবস্থান করে কমর আব্বাস খোখর ও তার পরিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চলে গেছেন।

তিনি আরও জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছিলেন। হবিগঞ্জ থেকে বিরতিহীন দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়ির ক্ষতি হলেও ডেপুটি হাই কমিশনার এবং পরিবারের সদস্যদের কারও কোনো ক্ষতি হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares