Main Menu

October, 2021

 

নবীনগরে ইউপি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে।

জনগনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। জনগনই নির্ধারন করবেন কে হবেন তাদের চেয়ারম্যান -সাংসদ মো.এবাদুল করিম বুলবুল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নৌকা প্রতীক পেয়ে নিজেকে বিজয়ী না ভেবে, জনগনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। আগামী ইউপি নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। জনগনই নির্ধারন করবেন কে হবেন তাদের চেয়ারম্যান। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করায় নবীনগরে গত এক বছরে কোন দাঙ্গা হয়নি। বর্তমানে নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।শিবপুর-রাধিকা সড়ক ও সিতারামপুর ব্রীজসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। স্বাস্থ্য বিভাগের মান উন্নত হচ্ছে। শিক্ষার মানRead More


দাম কমও-জান বাঁচাও, সাম্প্রদায়িক তান্ডব রুখো

মোহাম্মদ মাসুদ, সরাইল। “দাম কমাও – জান বাঁচাও, সাম্প্রদায়িক তান্ডব রুখো ” এ শ্লোগানের মধ্যদিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আলোচনা সভা দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মোজ্জাম্মেল পাঠানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাজেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আছমা খানম, সদস্য আহমেদ হোসেন, উদীচী সরাইল শাখার সভাপতি মোঃ শরীফ উদ্দিন, ন্যাপ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার । আলোচনা শেষে মিছিল বের হলে পুলিশের বাঁধা দিলে শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।


আওয়ামীলীগ নেতা হাজি মাহবুবুর রহমান মলাই মিয়ার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মাহবুবুর রহমান মলাই মিয়ার মৃত্যুতে গভীর শোক করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


বিজয়নগরে মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন ও কৃষি যযন্ত্রপাতি সহ সরঞ্জাম বিতরণ

মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাজিপুর মাদ্রাসার বহুতল ভবন এর উদ্ভোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার-৪ তলা ভীত বিশিষ্ট ৪ তলা একাডেমিত ভবনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার -৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উদ্বোধন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেন।পরে উপজেলা পরিসদ এ আইনশৃংখলা কমিটির সভা অনুস্টিত হয়। উপজেলা নির্বাহী অএইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথিRead More


আশুগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা গঠনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আশুগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা গঠনে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আশুগঞ্জের হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল উজান ভাটি এন্ড রিসোর্টে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। বীর মুক্তিযোদ্ধা শফর আলী পাটোয়ারীর নাতনী ও আশুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এর সহধর্মীনী, আরিয়ান গ্রুপের পরিচালক, আলোকিত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ দৌলা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএসএ এর প্রতিষ্ঠাতা ওRead More


কসবায় আইনমন্ত্রীর পিতার ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি::আইনমন্ত্রীর পিতা মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেল আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে কসবা মহিলা কলেজ চত্বরে আজ ২৮ অক্টোবর বৃহম্পতিবার ১০টায় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নব নিবাচিত পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন; কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনিরRead More


সরাইলে এক শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়েই চলছে পাঠদান। বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ক্লাস একজন শিক্ষককেই সামলাতে হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৭৪ জন। একটি ক্লাসে শিক্ষক গেলে অন্য ক্লাসগুলো ফাঁকা থাকে। উপজেলা সদরের আসপাশে বিদ্যালয় গুলোতে রয়েছে ৮/৯ জন শিক্ষক। অথচ এ বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকা সত্ত্বেও ঐ বিদ্যালয় থেকেই শিক্ষক জয়ন্ত কুমার ধরকে উপজেলা শিক্ষা অফিসে আনা হয়েছে। যার কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম বেঘাত ও বিঘ্নিত হচ্ছে। গত সোমবার সকালে ওই স্কুলে সরেজমিনে গেলে এ চিত্র দেখা যায়।Read More


সরাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের আয়োজনে পুলিশিং ও সাম্প্রদায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে এই বিট পুলিশিং ও সাম্প্রদায়িক সভা অনুষ্ঠিত হয়। হাজি আবু তালেবের সভাপতিত্বে মুসলিম ও হিন্দুবধর্মাবলম্বী লোকদের নিয়ে আয়োজিত ‘বিট পুলিশিং ও সাম্প্রদায়িক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। সভায় বক্তব্য রাখেন আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান,শিক্ষক শ্রীমন্ত চক্রবর্তী, বাশার মাষ্টার,গাজী মো. বোরহান উদ্দিন,গাজী মো. কাপ্তান,অরুয়াইল বাজার জামে মসজিদের ইমাম মামুনুর রশিদ,গাজী মো. বোরহান উদ্দিন প্রমূখ। ওসি আসলাম হোসেনRead More


সাবেক উপমন্ত্রী এড. হুমায়ুন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক উপমন্ত্রী,শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে মরহুমের সহধর্মিনী ও পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ। সভায়Read More


নবীনগর পূর্ব ইউপি: মানিলন্ডারিংসহ নানা অভিযোগে মামুনের মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল ও সভা

মানি লন্ডারিং মামলার আসামি, বিদেশে অর্থ পাচার কারী ও বিএনপি-জামাত পরিবারের সদস্য হওয়ার অভিযোগ তোলে নবীনগর পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের মনোনয়ন বাতিলের দাবিত প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেলে নবীনগর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়৷ নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামছুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, পৌর আওয়ামীলীগ সদস্য শামীম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক চৌধুরী, যুগ্নRead More


This site is protected by wp-copyrightpro.com