Main Menu

October, 2021

 

বিজয়নগরে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অফিসারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে

বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ। তিনি একজন কর্মচঞ্চল, পরিশ্রমী, ন্যায়-নিষ্ঠাবান এবং চৌকস অফিসার। তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। তার সততা ও নিষ্ঠার দরুণ প্রাথমিক শিক্ষকদের মাঝে বেড়েছে কাজের স্পৃহা ও দায়িত্বশীলতা। তিনি অফিসে নিয়মিত উপস্তিত হয়ে উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শনসহ প্রাথমিক শিক্ষার সার্বিক ব্যবস্থাপনা উন্নতি করণের জন্য কাজ করে যাচ্ছেন অবিরত। সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদ তাঁর মেধা, মননশীলতা, কর্মদক্ষতা ও সততার গুণে অতি অল্প সময়েই প্রাথমিক শিক্ষায় অভূত সাড়া জাগিয়েছেন। তিনিRead More


সরাইল দলীয় প্রার্থী বাছাইয়ের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলের সদর ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ের অনিয়ম এনেছেন দলীয় প্রার্থী মো হোসেন মিয়া। তিনি মঙ্গলবার বিকাল ৩টায় সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত ১৬ অক্টোবরে দলীয় মনোনয়নপত্র গ্রহন করেছিলেন। আজ দলীয় মনোনয়ন না পেয়ে সাংবাদিকদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে বলেন সরাইল উপজেলা আওয়ামীলীগ গত ১৭ অক্টোবরে উপজেলা মিলনায়তনে দলীয় প্যানেল বাছাই সংক্রান্ত তৃণমূল সভা আহবান করেন। সভায় ভোটের মাধ্যমে আমি মো হোসেন মিয়া সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই। দুঃখের বিষয় অর্থের বিনিময়ে আওয়ামীলীগেরRead More


সরাইল উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষনা

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষনা করেছেন মনোনয়ন বোর্ড। মঙ্গলবার (২৬ অক্টোবর) চূর্ড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নৌকা প্রতীকে মনোনীত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সরাইল সদর ইউনিয়নে সেলিম খন্দকার, কালিকচ্ছ ইউনিয়নে রোকেয়া আক্তার, নোয়াগাঁও ইউনিয়নে শফিকুল ইসলাম, পানিশ্বর ইউনিয়নে মোঃ দ্বীন ইসলাম, পাকশিমুল ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়নে খায়রুল হুদা চৌধুরী, শাহজাদাপুর ইউনিয়নে মোসাম্মৎ আছমা আক্তার ও অরুয়াইল ইউনিয়নে মোঃ শফিকুল ইসলাম। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এসব ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।Read More


সরাইলের আশিকের চায়ের দোকান থেকে ১৪ মোটরসাইকেল আটক

সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া সরাইল উপজেলার শাহবাজপুর বাজারের আশিক টি স্টলে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে কাগজপত্রবিহীন ১৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইন্সপেক্টর(তদন্ত) সেহাবুর রহমানের নেতৃত্বে সরাইল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ২২০ স্বাদের চা পান করতে দূর দূরান্ত থেকে অনেক লোক সমবেত হয়। বিশেষ করে বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত আশপাশের বিজয়নগর, ব্রাক্ষণবাড়িয়া সদর, আশুগঞ্জ, মাধবপুরসহ বিভিন্ন এলাকা হতে বাহারি মোটরসাইকেল নিয়ে চা পান করতে আসা লোকজনের ভীড় খুব বেশী থাকে। এসব মোটরসাইকেলের বেশীর ভাগই কাগজপত্র থাকেনা। অনেক সময় অবাঞ্ছিত লোকজনও এখানেRead More


বিজয়নগরে বজ্রপাত নিরোধক তালগাছ রোপণ

বিজয়নগরের ইসলামপুরে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে বিনামূল্যে ১ হাজার বজ্রপাত নিরোধক তালগাছ রোপন ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামপুর বাজারে সংগঠনের সভাপতি এডভোকেট আখতার উন নবী আপনের সভাপতিত্বে ও ইজাজুর রহমান রাকিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো,শাব্বির আহমেদ, ওসি রঞ্জন কুমার ঘুষ, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, তিতাস শিশু ও জেনারেল হাসপাতাল এর এম,ডি আশেদুল হক জিন্টু, প্রেসক্লাবের সভাপতি মৃনালRead More


নবীনগরের ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যারা

মিঠু সূত্রধর পলাশ : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীনগর উপজেলার দলীয় মনোনীত একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এতে নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন নিয়েRead More


সরাইল যুবদলের নতুন আহবায়ক কমিটির আনন্দ মিছিল

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদলের নতুন আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল । আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সরাইল সরকারি কলেজ হয়ে সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়ক দিয়ে সরাইল সদরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধায় মিছিলটি ফিরে যায়। পরে মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পথ সভা করে। আনন্দ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। সরাইল উপজেলাRead More


তিনমাসেও উদ্ধার হয়নি সাবেরার অপহৃত স্কুলছাত্রী, পিবিআই কর্মকর্তাকে আদালতের শোকজ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরনের তিন মাসেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পিবিআই। এঘটনায় পরিবারটির সদস্যেদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। স্কুল ছাত্রী কি জীবিত না মৃত তাও বলতে পারেছেনা সংশ্লিষ্টরা। পিবিআই কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোন ফল মিলছে না। দীর্ঘ সময়েও প্রতিবেদন দিতে না পারায় পিবিআই এর তদন্তকারী কর্মকর্তাকে কারণ দর্শনোর আদেশ দিয়েছে আদালত। জানা গেছে, গত ২৩ জুন এ্যাসাইনমেন্ট জমা দিতে বের হন শহরের সাবেরা সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।ফিরে আসার সময় অপহরনের শিকার হয় সে। এঘটনায় থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পুনিয়াউটের রিফাতRead More


বাঞ্ছারামপুরে ভিন্ন প্রসেস

ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার চারদিকে যখন নানা অভিযোগ সেই সময়ে বাঞ্ছারামপুর উপজেলায় প্রার্থী সিলেকশন হচ্ছে ভিন্ন প্রসেসে। সেখানকার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ঠিক করা হচ্ছে ভোটের মাধ্যমে। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে প্রার্থী নির্বাচন হচ্ছে। উপজেলা সদরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মিলনায়তনে গত ২০শে অক্টোবর এই ভোট কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি। এদিন পাহাড়িয়াকান্দি, বাঞ্ছারামপুর সদর ও দড়িকান্দি ইউনিয়নের প্রার্থী নির্বাচনে ভোট হয়। এই নির্বাচনের জন্য একজন প্রিজাইডিং অফিসার, ৯ জনRead More


যুবলীগের বর্ধিত সভা, ব্যানার-ফেস্টুন, হাতি-ঘোড়া, পারফরমেন্সে সেরা

জেলা যুবলীগের বর্ধিত সভা ঘিরে পদপ্রার্থীদের মহড়া আলোচিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। মুখে মুখে নাম ছড়িয়ে পড়েছে কয়েকজনের। লাখ লাখ টাকা খরচ করেছেন তারা শোডাউনে। শুধু হাতি-ঘোড়ার সমাবেশ নয়, সমর্থকদের মাঝে হাজার হাজার পিস গেঞ্জি বিতরণ, তাদের খাবারের ব্যবস্থা করা ছাড়াও ভাড়ায় শত শত মোটরসাইকেলের মহড়া দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন তারা। জায়গায় জায়গায় তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুনে সয়লাব করেছেন গোটা এলাকা। সমর্থকদের আপ্যায়ন করার জন্য ট্রাক ভরে ফেনসিডিল আনার খবরও চাউর আছে। সব মিলিয়ে তাদের মহড়ায় শনিবার কম্পমান হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া। দলের সাধারণ নেতাকর্মীরাও বিস্মিত এতে। তাদের এই টাকা পয়সার উৎস কি তাRead More


This site is protected by wp-copyrightpro.com