October, 2021
আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় এমপি সংগ্রাম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অন্যান্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আগামী ১১ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। ২৭ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে বিভিন্ন জনসভায় ভোট চাইছেন সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। মতবিনিময় সভা, কর্মিসভা ও আলোচনা সভার নামে দলীয় প্রার্থীরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুস (ভিডিও)
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুধবার পবিত্র এই দিনটি পালনে সংগঠনের সদর উপজেলার কমিটির উদ্যোগে শহরের ভাদুঘর শাহী জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনে একটি র্যালী বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে ভাদুঘর হযরত সৈয়দ শাহ সোলেমান ওসমান গণি ইয়ামিনি (রঃ) মাজার শরীফে গিয়ে শেষ হয়। এ সময় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম উদ্দিন আহম্মদ, জাবের আল মনসুর মোল্লা, যুগ্ম সচিব মাওলানা মাজহারুল ইসলাম কাদেরীসহRead More
আশুগঞ্জে গাড়ি চাপায় ২ চাতাল শ্রমিক নিহত , আহত ৩
জেলার আশুগঞ্জে গাড়ি চাপায় ২ চাতাল শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন দিনাজপুরের মাঝিকারা এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ হায়দার আলী (৩০) ও অপরজন অজ্ঞাত (৩৫)। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুরে হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে খান এগ্রো ফুড চাল কলের ৫জন শ্রমিক দিনাজপুরে থেকে বাসে এসে সকালে হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমনির সামনে নামেন। পরে হেটে পাশেই কর্মস্থল খান এগ্রো ফুডে যাওয়ার পথে পিছন দিক থেকে অজ্ঞাত গাড়ি চাপাRead More
নবগঠিত সদর উপজেলা যুবদল আহবায়ক কমিটির নেত্রীবৃন্দকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল) এর শুভেচ্ছা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর ০৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব “শ্যামল” এক বিবৃতিতে- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি নিয়োজিত কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল কর্তৃক মো: জিয়াউল হক- আহবায়ক ও মো: তানভীর রুবেল কে সদস্য সচিব করে অনুমোদিত সদর উপজেলা যুবদলের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি’র সকল নেত্রীবৃন্দকে শুভেচ্ছা জানান। আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন :যুগ্ম-আহবায়ক- মো: তাজুল ইসলাম, নিয়াজ মুন্সী, মোকারম হোসেন আদী, কাজী মহিবুল ইসলাম ডিকন, শাহনুর ইসলাম শানু, মো: খোকন,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া রাজ যোগালী থেকে সাংবাদিক হওয়া রেজাউল
পুলিশের কথিত সোর্স ও নির্মাণ শ্রমিক থেকে সাংবাদিক নাম ধারণ করা গন্ডমূর্খ রেজাউলের বিরুদ্ধে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ ট্রাইব্যুনালে চলতি বছরের ১৮ জুলাই ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেছেন শ্লীলতাহানির শিকার ঐ তরুনী। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা রেজাউলের সামান্য একটু নমুনা মাত্র। রাজমিস্ত্রীর যোগালী কাম সোর্স কাম সাংবাদিক নামধারী ব্রাহ্মণবাড়িয়ায় রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। রেজাউলের ধারাবাহিক অপকর্মে তার গ্রামের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামবাসী তাকে গ্রামচ্যুত করেছে। অবৈধ গ্যাস বাণিজ্য, হেফাজতের মামলারRead More
বিজয়নগরে ই্ঁদুর নিধনে প্রশিক্ষণ প্রাদান
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।আজ মন্গলবার সকালে উপজেলা পরিসদে ইউএনও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ নুরে আলম এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ,কৃষি সসম্প্রসারণ অফিসার জুনায়েদ আল সাদি,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী, জহিরুল ইসলাম, ছিপত আলী প্রমুখ।
সরাইলে ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮অক্টোবর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর রবিউল ইসলাম (৩১)। রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শাহাপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে। রবিউল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সরাইল উপজেলার শাহবাজপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। বিকেল চারটার সময় কুট্টাপাড়া মোড় পৌঁছালে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল আরোহী রবিউল রাস্তায় ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায়Read More
সরাইলে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে উপজেলা মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে নিয়ে ১৮ অক্টোবর সোমবার সকালে প্রথম বারের মত ক শ্রেণির জাতীয় দিবস হিসেবে সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। স্বাধীনতা সংগ্রামের এক উত্তাল সময়ে জন্ম তার। ছয় দফা, গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের উত্তাপ মাখা শৈশব। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ সন্তান- শেখ রাসেল। বড় হয়ে হতে চেয়েছিল- দেশপ্রেমিক আর্মি অফিসার। কিন্ত বর্বর ঘাতকদের বুলেটে, অকালেই শেষ হয়ে যায় সেই নিস্পাপ শিশুটির প্রাণ। আর কোনো শিশুর জীবনে যেনো এমন নির্মম মৃত্যু না আসে, সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবীRead More
নবীনগরে ফুফার হাতে ভাতিজা খুন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামে ফুফা ফুফু মিলে ভাতিজাকে হত্যার পর মাটির নিচে পুঁতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ সোমবার ভাতিজার মাথা ও শরীরের হাঁড় উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফুফা মনছুর ও ফুফু ছুরিয়া আক্তারকে আটক করেছেন। পুলিশ ও এলাকাবাসির সূত্রে জানা যায়, কালিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মাহিম (১৪) গত মার্চ মাসে বাড়ি থেকে ট্র্যাক্টর নিয়ে বের হয় তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কু মিয়ার পুকুরের উওর পূর্ব কনার্রে মাটি কাটার সময় সোমবার সকালেRead More
আজ সরাইলের ‘ধর্মতীর্থ গণহত্যা দিবস’
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আজ ১৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের “ধর্মতীর্থ গণহত্যা দিবস”। উপলক্ষে আজ সোমবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে এক দোয়ার আয়োজন করা ও সকল শহিদদের প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান । অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ এড. জিয়াউল হক মৃধা, , সরাইল উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ। ১৯৭১ সালের এই দিনে (১৮ অক্টোবর) ধর্মতীর্থ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের সহযোগী রাজাকার, আলবদরদের নিয়ে উপজেলার চুন্টা ও কালীকচ্ছ ইউনিয়নের শতাধিক নারী-পুরুষকে একত্র করে (যার অধিকাংশRead More



















