October, 2021
নবীনগরে নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে আনুমানিক ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম ফয়সাল মিয়া(৩০)। সে উপজেলার চরগৌসাইপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, নিহত ফয়সালের মানষিক সমস্যা ছিলো। সে কিছুদিন পরপরই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোজাখোজি করে আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন যাবতই সে নিখোজ ছিলো। আজ সোমবার সকালে তিতাস নদীর কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়।পরেRead More
নবীনগরে আগুনে পুরে একটি বসত ঘর ভষ্মীভূত হয়ে নিঃস্ব একটি পরিবার।
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দাপুনিয়া গ্রামের বড়বাড়ির মৃত হাজী মুত্তালিব মিয়ারএকটি ভিটি পাকা টিনের বসত ঘর আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায়।আজ(১৭/১০)রবিবার বিকাল ৩টায় ঘটনাটি ঘটে পরে শতশত মানুষের অক্লাম্ত চেষ্টায় প্রায় দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে যায় চার ছেলে ও পাঁচ মেয়ের সংসারের পরিবারটি। প্রত্যক্ষদর্শীদের মতে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনে পুরে যাওয়ার সময় ও-ই পরিবারের কেউ বাড়ীতে না থাকায় এবং ঘরটি তালাবদ্ধ থাকার দরুন আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। প্রত্যক্ষদর্শী পাশের ঘরের আব্দুল্লাহ আল মামুন বলেন,আমি ঘরRead More
বিজয়নগরে স্কুলের জায়গা রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।আজ শনিবার সকালে পা্ঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের প্রধান শিক্ষক মো,দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী। লিখিত বক্তব্যে জলিল আহমেদ বলেন, স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার আহমেদ স্কুলের জন্য এলাকাবাসীর সহায়তায় প্রায় ৫ বছর আগে ১০ শতক জমি ক্রয়। এসময় ৭ শতক স্কুলের নামে এবং ৩ শতক নিজ নামে দলিল করে নেন।পরে দীর্ঘদিন পর এলাকা বাসী জানতে পেরে তাকে চাপ প্রয়োগ করলে দলিল করে দেওয়ার টালবাহানা শুরু করে এবং এলাকাবাসী শালিশ করেন। এর ফাকেRead More
আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
আখাউড়া উপজেলায় পানিতে ডুবে আয়েশা (৭) ও স্বাদ (৫) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা ও স্বাদ দিঘীরজান গ্রামের আজাদ ভূঁইয়ার সন্তান। স্বজনরা জানায়, বেলা ১২টার দিকে সবার অগোচরে আশেয়া ও স্বাদ বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূঁইয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Aryan Khan: মুম্বইয়ের আর্থার রোড জেলে, ‘কয়েদি নম্বর ৯৫৬’
কয়েক বছর আগে ‘বীর-জারা’ ছবিতে পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে। কারাগারে দাঁড়িয়ে শাহরুখের গলায়, ‘ম্যায় কয়েদি নম্বর ৭৮৬…’ সংলাপ শুনে উল্লাসে ফেটে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল। কিন্তু কে জানত, সেই ডায়লগই এ ভাবে সত্যি হয়ে ফিরে আসবে তাঁর পুত্রের জীবনে! বৃহস্পতিবার মুম্বইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে। সেখানে শাহরুখ-পুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’। বৃহস্পতিবার মুম্বই সেন্ট্রাল জেল তথা আর্থার রোড জেলে এক সপ্তাহ হয়ে গেল শাহরুখ-তনয় আরিয়ান খানের। একই দিনে প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত। অর্থাৎ আগামী ২০ অক্টোবর, বুধবারRead More
বিজয়নগরে দুর্যোগ প্রশমন দিবসের আলোচানা সভা অনুস্ঠিত
বিজয়নগর প্রতিনিধি :: বিজয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভুমিকম্প বিষয়ক সচেতনতা মহড়া অনুস্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিসদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি।বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা,মোঃ মাসুম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,সমাজসেবা অফিসার আফরোজা আফরিন, প্রানী সম্পদ অফিসার আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী প্রমুখ।
সরাইল লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা ও লিও ক্লাব অব ঢাকা-এর উদ্যোগে উপজেলার দেওড়া গ্রামে দিনভর দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় আজ সোমবার চেয়ারম্যানের কার্যালয়ের সামনে চলে এ সেবা। এ উপলক্ষে আরসি হেড কোয়ার্টারের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের সঞ্চালনায় চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ৩১৫/ বি-১ এর জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান (এমজেএফ)। বক্তব্য রাখেন ক্যাবিনেট সেক্রেটারী ফরিদা ইয়াছমিন, প্রথম ২২ জেলা গভর্ণর শরিফা আলী খান (এমজিএফ),Read More
জেলা পরিষদের নতুন লীজ, গোকর্ণঘাট-রসুলপুরে বাড়বে যানযট ও জনদূর্ভোগ
গোকর্ণঘাটে সার্জেন্ট মজিবুর রহমান সেতু চালু হওয়ার পর সেতুটি এবং রসুলপুরের হাওর ব্রাহ্মণবাড়িয়াবাসীর বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে ভরা বর্ষার রূপ দেখতে আশপাশের জেলা থেকেও ভ্রমণপিপাসু মানুষ এখানে আসে। উৎসব-পার্বনে প্রকৃতি ও বিনোদন প্রেমিদের ঢল নামে সেখানে। কিন্তু সড়ক সরু হওয়ায় যানযট সৃষ্টি হয়ে দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও ভোগান্তির কারন হয়ে দাঁড়ায়। এছাড়াও নবীনগর উপজেলার দুটি সড়কের মিলনস্থল এটি। দিনে দিনে যাত্রী বাড়ায় স্বাভাবিক অবস্থাতেই সেখানে যানযট দেখা দেয়। শ্রীঘ্রই নবীনগরের সাথে কৃষ্ণনগর হয়ে সরাসরি সড়ক যোগাযোগ চালু হচ্ছে। অস্থায়ীভাবে ফেরি দিয়ে সড়ক যোগাযোগ চালু হচ্ছে, স্থায়ী ব্রীজের কাজও চলমানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে অপহরণের মূলহোতা জসিম ঢাকায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আলোচিত ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী মো. জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর বাড্ডা থেকে জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে র্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
নবীনগরে সদরকে যাানজট মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজার কে যানজট মুক্ত রাখতে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। জান যায়, নবীনগর সদর বাজারে লাইন্সেস বিহিন ব্যাটারি চালিত অটু রিক্সার কারনে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এই অসহনীয় যানজট থেকে শহর টিকে রক্ষা করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও নবীনগর পৌর সভার যৌথ উদ্যোগে গত দুইদিন নবীনগর পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে আজ সোমবার বিকেলে লাইন্সেস বিহিন অটু রিক্সা সহ অবৈধভাবে রাস্তায় টানানো ব্যানার ফেইসটুন অপসারন করা হয়।যার মধ্যে ১২টিRead More



















