October, 2021
কোর্টরোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে রড দিয়ে পেটাল তরুণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে রড দিয়ে আঘাত হরে পালিয়েছেন অজ্ঞাত পরিচয় এক তরুণ। সোমবার শহরের কোর্ট রোড মোড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মলয় কুমার মিত্রকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে কোর্ট রোড মোড়ে যানজট নিরসনে কাজ করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র। এ সময় পেছন দিক থেকে এক তরুণ এসে তার মাথায় রড দিয়ে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যান। পরে মলয়কে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ট্রাফিক পুলিশেরRead More
নবীনগরে রাষ্টীয় মর্যাদায় শায়ীত হলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আঃ মান্নান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান নবীনগর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি,কাইতলা দক্ষিণ ইউনিয়ন মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল মান্নান চেয়ারম্যান গতকাল ১০ অক্টোবর সকাল ৯ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যু কালে ৭ মেয়ে ২ ছেলে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১১ অক্টোবর সকাল ৯ ঘটিকায় রাষ্টীয় মর্যাদা শেষে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিতRead More
কাউতুলীর হাসপাতালে মিললো তরুণীর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে সোনিয়া আক্তার (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে জেলা শহরের কাউতুলী দি আল ফালাহ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া আক্তার জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণের আজিজুর রহমানের মেয়ে। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালটিতে সহকারী নার্সের কাজ করতেন। পুলিশের ধারণা, কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। হাসপাতাল ও পুলিশের একটি সূত্র জানায়, সোনিয়া আক্তার প্রায় তিন বছর আগে আল ফালাহ হাসপাতালে সহকারী নার্স পদে যোগদান করেন। সেখানে চাকরিRead More
মধ্যপাড়া থেকে দিনে দুপুরে স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে (১৭) প্রাইভেটকারে উঠিয়ে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শহরের মধ্যপাড়া এলাকা থেকে গত শনিবার স্কুল পড়ুয়া ওই কিশোরীকে জোর পূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউসার মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সোমবার (১১ অক্টোবর) ওই কিশোরীর মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, অপহরণ হওয়া ওই কিশোরীর সদর উপজেলার মৈন্দ গ্রামের বাসিন্দা বর্তমানে পরিবার জেলা শহরের মধ্যপাড়ায় বসবাসRead More
কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগের হাক্কানি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানি। রোববার (১০ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গোলাম হাক্কানি একমাত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাসেদুল ইসলাম জানান, মেয়র পদে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন গোলাম হাক্কানি। এ সময় উপজেলা পরিষদের অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন,Read More
দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ
সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল থেকে পাঁচদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে। আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবে।
বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্টিত
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্নূপূর ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যন প্রার্থী মো.জসিম উদ্দিন চৌধুরীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। মনোনয়ন প্রার্থী জসিম উদ্দীনের আহ্বানে রবিবার সকালে চতুর পুর গ্রামে অহিদুল হক মাষ্টারের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন আলি হোসেন মেম্বার , আকতার মেম্বার, হুমায়ন মেম্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া ,কামাল মিয়া ,আবুশামা ,সফু সরকার ,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম, মো.মিজান মিয়াসহ অন্যান্যরা। স্বাগতিক বক্তব্যে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিষ্নুপূর কৃষকলীগের উপদেষ্ঠা মো. জসিম উদ্দীন চেীধুরী বলেন, এরশাদ সরকারেরRead More
সরাইলে এ প্রথম মাল্টা চাষ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ মাল্টা পাহাড়ি ফল হিসেবে পরিচিত হলেও সমতল ভূমিতে রয়েছে এ ফলের ব্যাপক সম্ভাবনা । বাণিজ্যিকভাবে এ দেশের মাটিতে চাষ হচ্ছে বারি-১ জাতের মাল্টার। মাটির গুনাগুন মান ও চাষ পদ্ধতি ঠিক থাকলে মাল্টা চাষ করে লাভবান হতে পারেন কৃষকরা। কোনো ধরনের রাসায়নিক ছাড়া সবুজ রঙের মাল্টা স্বাদে ও মানে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। মাল্টার বাইরের অংশ গাঢ় সবুজ আর ভেতরটা মিষ্টি রসে ভরপুর। দেশের সহজলভ্য একটি ফল হচ্ছে মাল্টা। মাল্টাতে বিভিন্ন ভিটামিনসহ রয়েছে অনেক পুষ্টিগুণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এ বছর থেকে প্রথম মাল্টা চাষ হচ্ছে। এRead More
কসবায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এমজি হাক্কানীর মনোনয়নপত্র দাখিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমজি হাক্কানী। কসবা পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এমজি হাক্কানী। কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড:রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভুইয়া বকুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহবায়ক কাজী মানিক প্রমুখকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।এছাড়ার এইRead More
নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫১ সদস্য বিশিষ্ট নাটঘর ইউনিয়ন কমিটি গঠন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৪নং নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর দিন ব্যাপি উক্ত ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাট ঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.খাইরুল আমীন। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সালাউদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বাবু রঞ্জন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নRead More



















