Main Menu

কোর্টরোডে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে রড দিয়ে পেটাল তরুণ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে রড দিয়ে আঘাত হরে পালিয়েছেন অজ্ঞাত পরিচয় এক তরুণ। সোমবার শহরের কোর্ট রোড মোড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মলয় কুমার মিত্রকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে কোর্ট রোড মোড়ে যানজট নিরসনে কাজ করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র। এ সময় পেছন দিক থেকে এক তরুণ এসে তার মাথায় রড দিয়ে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যান। পরে মলয়কে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র জানান, ১৮/২০ বছরের এক তরুণ হঠাৎ করে তার মাথায় রড দিয়ে আঘাত করে দৌঁড়ে পালিয়ে যান। পেছন দিক থেকে আঘাত করায় তিনি ওই তরুণের চেহারা দেখতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক দেবব্রত কর জানান, আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares