Main Menu

October, 2021

 

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলার ত্রিবার্ষিক সম্মেলন-২০২১ গতকাল ৯ অক্টোবর, শনিবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ গোলাম কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (কেনিক) এর যুগ্ম সাধারণ সম্পাদক-১ সুমন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক-৪ কামাল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সামছুলRead More


নাসিরনগরে বিএনপি নেতাকে ইউপি নির্বাচনে মনোনয়ন দিতে আওয়ামীলীগের সুপারিশ

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আজহারুল হক নামে এক বিএনপি নেতাকে দলীয় মনোনয়ন দিতে কেন্দ্রে সুপারিশ করেছে আওয়ামীলীগ। আাজহারুল বিএনপির সদ্য বিলুপ্ত নাসিরনগর উপজেলা কমিটির ৬৮ নম্বর সদস্য এবং গত নির্বাচনে ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যান হিসেবে পদাসীন রয়েছেন। ওই ইউনিয়ের চেয়ারম্যান পদের জন্য বাছাইকৃত ৫ জনের যে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে, তাতে আজহারের নাম প্রথমে রয়েছে। এদিকে, বিএনপির পদধারী নেতাকে মনোনয়নের জন্য সুপারিশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এবং দলীয় নেতাকর্মীদেরRead More


বিজয়নগরে বাস চাপায় মাদ্রাসা ছাত্র নিহত 

বিজয়নগর  সংবাদদাতা :: বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি নামক স্থানে বাসের চাপায় মাদ্রাসা ছাত্র শাফায়েত (১০)  নিহত হয়েছে। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের জাহিদ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাফায়েত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার টকিপুর কউমি মাদ্রাসার ছাত্র।শাফায়েত সহ হবিগঞ্জ জেলার ছাত্ররা বাড়িতে ছুটি কাটানো শেষে আজ শুক্রবার একটি বাসে  করে নরসিংদী যাওয়ার সময় আছরের নামাজের জন্য বুধন্তি  মসজিদের সামনে নামাজ পড়ার জন্য বিরতি দেয়।এসময় নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে সিলেট গামী বাসের চাপায় পরে সে নিহত হয়।এব্যাপারে হাইওয়ে ফাড়ির ইনচার্জ ওসি শাহজালাল বলেন, মাদ্রাসাRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সাধারণ সভায় মোকতাদির চৌধুরী এমপি

শ্রমিকরাই এদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সাধারণ সভা ৭ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল ৩টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায়Read More


সরাইল মক্কা শরীফকে কটাক্ষ করায় পুলিশ হেফাজতে যুবক

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র মক্কা শরীফকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে রবিরায় ( ৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬অক্টোবর) বিকাল ৩টায় অরুয়াইল বাজার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন। রবিরায় অরুয়াইল এলাকার মৃত অবনী রায়ের ছেলে ও স্থানীয় বাজারের মুদির দোকানদার। রবি রায়ের এ ফেসবুক পোষ্ট নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ যুবকদের মাঝে উত্তেজনা দেখা দেয়, ও মিছিল বের হয়। রবিরায়ের চাচাতো ভাই স্বরজিত কুমার রায় জানান, রতন রায়ের হ্যাক করা আইডিতে রতন রায়ের নাম পরিবর্তনRead More


সরাইল শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এডঃ মোহাম্মদ সোহেল রানা খাদিমকে আহবায়ক ও মোঃ মিন্টু মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি আজ বুধবার (৬ অক্টোবর) গঠন করা হয়। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উক্ত কমিটি অনুমোদন করেন। সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে একই দিন দিবাগত রাতে কর্মীসভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ হলেন শফিকুল ইসলাম খাদেম আবুRead More


সরাইল চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত

মোহাম্মদ মাসুদ সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট এ কে এম শামসুল আলমকে আহবায়ক ও হাফেজ মনিরুল ইসলাম (সেলিমকে) সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট চুন্টা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি আজ বুধবার (৬ অক্টোবর) গঠন করা হয়। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উক্ত কমিটি অনুমোদন করেন। সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চুন্টা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে একই দিন সন্ধায় কর্মীসভার মাধ্যমে উক্ত কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ হলেন এডভোকেট জাহের আলী,Read More


নবীনগরে সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহাম্মেদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহাম্মেদের ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম,সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন,আওয়ামীলীগ নেতা কুদ্দুস মিয়া ও তার পুত্র পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাছান জেমস সহ আরো অনেকেই।


নিখোঁজ রোজিনার সন্ধান মেলেনি দু’বছরেও

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী রোজিনার দুই বছরেও সন্ধান মেলেনি। তার দিনমুজুর বাবা দেলোয়ার হোসেন এখনও মেয়ের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন। ঘটনার পর পর থানায় সাধারণ ডায়েরী করেও হতদরিদ্র বাবা এখনও মেয়ের সন্ধান পাননি। পুলিশ তার মেয়ের সন্ধান দিতে পারবে এই বিশ্বাস নিয়েই বেঁচে আছেন তিনি। গত ২০১৯ সালের ২৮ আগস্ট উপজেলার শ্যাম গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চার ফুট ছয় ইঞ্চি লম্বা বাক ও বুদ্ধি প্রতিবন্ধী রোজিনা(১৩)। ওই দিন পাড়ার বাচ্চাদের সাথে খেলতে বেড় হয় সে এরপর সন্ধ্যা হয় রাত যায় দিন যায়Read More


সরাইল প্রবাসীর মরদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বরে পরিত্যক্ত দ্বিতীয় তলা ভবন থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফরহাদ মিয়া। সে পানিশ্বরের শাখাইতির মোল্লাহাটির হারিজ মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পানিশ্বর বাজারের ব্যবসায়ী হেলালের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। সে দুই সন্তানের জনক। ফরহাদ সৌদি আরব প্রবাসী। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। ৬ দিন পর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তবে নিহতের পরিবারের অভিযোগ করেন ফরহাদ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পানিশ্বরে মাছ বাজার এলাকারRead More


This site is protected by wp-copyrightpro.com