October, 2021
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি
স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা
সপ্তাহব্যাপী শান্তি-উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান বুধবার বিকেল চারটায় বঙ্গবন্ধু স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজের জীবনকে বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার ন্যায় শোষিত মানুষের পক্ষে জাতিসংঘে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষণীয় সাফল্য অর্জনে ক্রাউনRead More
বিজয়নগরে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিজয়নগর সংবাদদাতা ::বিজয়নগরে নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ।আজ বুধবার দুপুরে উপজেলা পরিসদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি, মৎস্য অফিসার মায়মুনা জাহান,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া প্রমুখ।
কসবায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা মামলা (ঢাকা কেরানীগঞ্জ থানায় ভিওিহীন অভিযোগ ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কায়েমপুর ইউপির কামালাপুর ডিসি রোড সুবিধাপুর নামক স্থানে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত মৌলভী সিরাজুল হক সরকারের পুত্র নুরুল হক জামাল একই এলাকার বাসিন্দা। কামালপুর সুবিধাপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার ছেলে সেলিম মিয়ার নাল সম্পদ জোর পূর্বক দখল করার জন্য ঢাকা কেরানীগঞ্জ থানায়একাধিক মিথ্যা মামলা দিয়ে হরানিসহ সস্ত্রাসী বাহিনী দিয়ে দখল করার চেষ্টা করছেন। ২০২১৯সালে কেরানীগঞ্জ থানার মামলা নং-সি.আর -২৭৬ বাদীRead More
সরাইলেই শিক্ষা কর্মকর্তা জামিল খানের ১৭বছরের চাকুরীজীবন, ব্যাপক অনিয়মের অভিযোগ
ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। তিনি দীর্ঘ ১৭বছর ধরে এই উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৯৩-২০০৪সাল এবং ২০১৫-২০২১ দুই মেয়াদে এই উপজেলায় একই পদে চাকুরী করছেন। তার বাড়ি জেলার সরাইলের পার্শ্ববর্তী আশুগঞ্জে। আর এ সুযোগে দীর্ঘদিন একই উপজেলায় চাকুরীর সুবাধে বেপরোয় হয়ে উঠেছেন তিনি। সর্বদা ভয়ে তটস্থ থাকেন কর্মচারী ও শিক্ষকরা। অবৈধভাবে ভাতা গ্রহন, ঘুষ বাণিজ্য, স্বাক্ষর জাল করে শিক্ষককে এমপিও করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি এই শিক্ষা কর্মকর্তার বাথরুম পরিস্কার, রান্না-বান্না ও কাপড় ধোয়াসহ ব্যক্তিগত কাজ করে নাRead More
সরাইলে বিদ্যালয়ের প্রবেশ পথে হাঁটু পানি, শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বৃষ্টি হলেই হাটুঁ পানি জমে থাকে। রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের অভাবে বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রমে অংশ নিতে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের মারাত্বক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলমান থাকলেও রাস্তাটি সংস্কারসহ বিদ্যালয়ের প্রবেশ পথের এ দুরবস্তা দূরীকরনে নেই কোনো উদ্যোগ। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে বিদ্যালয়ের সামনের প্রবেশ পথে হাটুঁ পানি দেখতে পাওয়া গেছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষকRead More
প্রয়াত সাহেব মিয়ার পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাড়ালেন মেয়র এড শিব শংকর দাস
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভায় চাকরিরত অবস্থায় মোঃ সাহেব মিয়া গত ০৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃতুবরণ করেন। নবীনগর পৌরসভার একজন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। প্রয়াত সাহেব মিয়ার অসহায় পরিবারটির পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নবীনগর পৌরসভার মানবিক মেয়র এড শিব শংকর দাস। গতকাল সোমবার বিকেলে তিনি সাহেব মিয়ার পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এবং পরিবারটির খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর যদুনাথ ঋষি, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসীম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব,Read More
নবীনগরে স্কুলের দীঘির মাঝখানে দেওয়া বাঁশের বেড়া উচ্ছেদ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন শেফালী দীঘি জোরপূর্বক বালু দিয়ে ভড়াট করে মার্কেট নির্মাণ করতে স্থানীয় একটি মহল দীঘির মাঝে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে স্কুল কতৃপক্ষের অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই বেড়া উচ্ছেদ করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোশারফ হোসাইন। জানা যায়, ১৯৭৬ সালে গোপালপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম ঠিকাদার তার মেয়ে শেফালীর নামে দীঘিটি খনন করেন। এরপর থেকেই বিদ্যালয় ভোগ দখল এবং নিয়মিত খাজনা পরিশোধসহ ম্যানেজিং কমিটি প্রতি বছর মৎস্য চাষেরRead More
হুমায়ূন কবীর পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপি
হুমায়ূন কবির পৌর সুপার মার্কেটটি নির্মিত হলে শহরের নান্দনিক সৌন্দর্য্য অনেক বেড়ে যাবে
ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, অভাবনীয় উন্নয়নের রূপকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ছয়তলা বিশিষ্ট হুমায়ূন কবির পৌর সুপার মার্কেটটি নির্মিত হলে শহরের নান্দনিক সৌন্দর্য্য অনেক বেড়ে যাবে। এই মার্কেটটি হবে শহরের দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক একটি মার্কেট। তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের কোর্ট রোড এলাকায় ছয়তলা বিশিষ্ট হুমায়ূন কবির পৌর সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীRead More
মঙ্গলবার “হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেট” এর ভিত্তিপ্রস্তর স্থাপন
মঙ্গলবার বহুল প্রতিক্ষিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকানাধীন সাবেক “পৌর সুপার মার্কেট” এর স্থলে “হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেট” নামাকরণের বহুতল বিশিষ্ট একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের উপস্থিতি কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভারRead More
নাসিরনগর যুবদলের নতুন কমিটির ২৫ জনের পদত্যাগ
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ ২৫ জন সদস্য পদত্যাগ করেছেন। সোমবার (০৪ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগ করা সদস্য সচিব মো. নাসির উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন ও আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট মীর মোস্তফা জালালকে আহ্বায়ক করে নাসিরনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি প্রকাশিত হওয়ার পর নাসিরনগর উপজেলা বিএনপি, যুবদলসহ সর্বস্তরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায়Read More



















