October, 2021
নবীনগরের মেঘনা ও তিতাস নদী থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা ও তিতাস নদীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদীতে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ সহ ৭ জনকে জরিমানা করা হয়। আজ সোমবার সকালের দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা যায়, মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন ১৫০ এর আলোকে উপজেলার মেঘনা ও তিতাস নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও উপজেলার সলিমগঞ্জ বাজারের ৩টি মামলায় তিন জন কে ৭হাজার ৫শ টাকা জরিমানা সহ উদ্ধার কৃতRead More
রেকর্ড ভেঙে ৫৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে জিতলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ ফল অনুযায়ী, প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তৃণমূল নেত্রী। আনন্দবাজার পত্রিকা অনলাইনের খবরে বলা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে ২০১১ সালের জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে গেলেন তিনি। সেই সময় মমতা ৫৪ হাজার ২১৩ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার বিজেপি প্রার্থীকে হারালেন ৫৮ হাজার ৮৩২ ভোটের বিশাল ব্যবধানে। আজ রবিবার (৩ অক্টোবর) সকালে দেখা গেছে, গণনা যত এগোচ্ছে প্রতিপক্ষের থেকেও মমতার ভোটের ব্যবধান ততই বাড়ছে। রাজ্যRead More
আখাউড়ায় ডিবি পরিচয়ে ছিনতাই, প্রাইভেটকারসহ দুই যুবক গ্রেফতার
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও আল আমিন (২৩) নামে দুই যুবককে প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সাইদুল ইসলাম পাপ্পু আখাউড়া পৌর এলাকার রাধানগরের আরিফ মিয়ার ছেলে ও আল আমিন শান্তিনগর এলাকার আরু মিয়ার ছেলে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো আখাউড়া পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে আখাউড়া কেল্লা শহীদের মাজার থেকে উপজেলার ঘাঘুটিয়া এলাকারRead More
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়: “আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” । বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এ বিষয়ের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খানঁ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রেস সভাপতি রিয়াজউদ্দিন জামি, মহিলা বিষয়ক উপ-পরিচালক মিসেস ভিকারুন্নেসা, নারী নেত্রী এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদাRead More



















