January, 2024
বিএনপি সমর্থিত অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতিসহ ৭টি এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিজয়ী হয়। অপর একটি পদে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বৃহস্পতিবার গভীর রাতে ফল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনী অফিসার অ্যাডভোকেট ইসমাইল মিয়া স্বাক্ষরিত ফলাফল থেকেRead More
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আনিসুল হক বলেন, আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত, তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেবো, উদ্যোগ নেবো এবং উদ্যোগ যেটা আছে, সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। এই সংসদের অধিবেশনে শ্রম আইন পাস করা হবে বলেও জানিয়েছেনRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন ৯ মার্চ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই পদে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ হবে। গত ২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের মৃত্যু হয়। এরপর থেকে চেয়ারম্যান ছাড়াই জেলা পরিষদের কার্যক্রম চলে আসছে। আগে থেকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্যদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘তফসিল অনুসারে ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর পূর্ববর্তী যেকোনো দিনেওRead More
ত্রিপুরার বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ফেব্রুয়ারিতে চালু হচ্ছে
ফেনী নদীর উপর দিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে উত্তরপূর্ব রাজ্যগুলির অ্যাক্সেস পয়েন্টে অবস্থিত এই সেতুটি দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সহজ করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু যা মৈত্রী সেতু নামেও পরিচিত, উদ্বোধনের প্রায় তিন বছর পর ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে৷ ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এলপিএআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র বুধবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে এই ঘোষণা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফেনী নদীর উপর দিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে উত্তরপূর্ব রাজ্যগুলির অ্যাক্সেস পয়েন্টে অবস্থিত এই সেতুটি দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সহজ করবে। মঙ্গলবার এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, এলপিএআইRead More
বিজয়নগরে খাল ও রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি খাল রক্ষা ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলার ইছাপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে কয়েক হাজার লোক চান্দুরা -আখাউড়া সড়কে সরকারি খাল রক্ষা ও রাস্তা নির্মানের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ।পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাত সাগর, হাজি বাচ্চু মিয়া মেম্বার,রফিক মিয়া মেম্বার, সখিনা বেগম মেম্বার,স্কুল শিক্ষিকা মোছা:Read More
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. কবির মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। মো. কবির মিয়া উপজেলার যাত্রাপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত কবির পেশায় একজন প্লাম্বার মিস্ত্রি ছিলেন। আজ সকালে তিনি যাত্রাপুর থেকে রেলপথ ধরে আশুগঞ্জে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেমসের বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট
হাড়কাঁপানো শীতে দর্শক মাতাতে প্রস্তুত জেমস। ঢাকার বাইরে বছরের প্রথম ওপেন এয়ার কনসার্টে গাইতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন নগরবাউল জেমস। ২৭ জানুয়ারির কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করা হয়েছে নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা জানাতে। সংবর্ধনা শেষে মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে কণ্ঠশিল্পী অংকন ও মিলনের। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে উঠবেন জেমস। টানা এক থেকে দেড় ঘণ্টা জেমস গাইবেন তাঁর জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান শেষে সেদিনই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। ২৬ জানুয়ারি সিলেটের মৌলভীবাজার জেলা সরকারিRead More
ফলোআপ :: কসবায় মাদরাসা ছাত্রী হত্যাকান্ডের রহস্য উন্মোচন ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ড
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে মাদরাসা ছাত্রী হোসনে আরা রত্মা (১৪) হত্যাকান্ডের রহস্য উন্মোচিত করেছে কসবা থানা পুলিশ। এ বিষয়ে বুুধবার (২৪ জানুয়ারি) ১১টায় সংবাদ সম্মেলন করে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাংবাদিকদের লিখিতভাবে এ তথ্য জানান। এসময় কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু আহাম্মেদ, ওসি ( তদন্ত) আবদুল বাসেত ও তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই রত্মাকে মাথায় আঘাত করে হত্যা করে প্রতিপক্ষের রতন মিয়াসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরRead More
কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ৪ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। জরিমানাপ্রাপ্ত এলেম ভূইয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকার আব্দুস সাত্তারের ছেলে, একই এলাকার আব্দুল হাসীসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকা সাভার কাটঘরা এলাকার রফিকুল সরকারের ছেলে আসিফ। জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খনন যন্ত্রের সাহায্যে ফসলি জমিকে পুকুরের মতো কেটে বালু ও মাটিRead More
বিজয়নগরে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০,দোকান ও গাড়ী ভাংচুর
বিজয়নগর সংবাদদাতা:: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রামবাসীর হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকানপাট ও গাড়িতে ভাংচুর এর ঘটনা ঘটেছে।আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ মন্গলবার সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নে জামান ইটভাটায় ট্রাক্টরে ইট ভরাকে কেন্দ্র করে জালালপুর ও বুধন্তি গ্রামের দুই শ্রমিকের মধ্যে হাতাহাতি হয়।এই ঘটনার জের ধরে সকাল ১১ টার পরে শ্রমিকের পক্ষ নিয়ে জালালপুর গ্রামের ৪০/৫০ জন লোক বুধন্তি বাস স্টেন্ডে এসে লোকজনের উপর হামলা চালায়। এসময় হামলা কারীরা রফিকুল ইসলাম কনফেকশনারী সহ কয়েকটি দোকানে ভাংচুরRead More



















