January, 2024
নবীনগরে ভায়েরা ভাইয়ের হাতেই খুন অটো চালক সাদ্দাম
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: স্ত্রীর পরকীয়ায় সহযোগিতা করায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভায়েরা ভাইয়ের হাতে খুন হয়েছেন ভায়েরা ভাই। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৬) । সে অটোরিকশা চালক। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতারের পর সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সামিউল আলমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য জানান ভায়েরা ভাই বাবুল (৪০)। বাবুল নেত্রকোনা জেলার খায়ের বাংলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গত শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর বিল থেকে সাদ্দামের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।Read More
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের আয়োজনে দুইশত অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যেRead More
নবীনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে সরকারি খাল ভরাটের হাত থেকে রক্ষা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিন সরকের পাসে বিএস ৩১০৮ দাগের সরকারি খাল জোরপূর্বক ভরাট করার সময় সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহানের হস্তক্ষেপে ভরাটের হাত থেকে রক্ষা পেল খালটি। রবিবার সকালে সরজমিনে গিয়ে খাল ভরাটে বাঁধা প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। খালটির সাথের ফসলি জমির মালিক মো. রাজিবুল ইসলাম সহ স্থানীয়রা জানান, উক্ত সরকারি খালে সাথে বিএস ৩১০৯ দাগের ভূমির মালিক আমেরিকান প্রবাসী মো. রিপন লাঠিয়াল বাহিনি দিয়ে জোরপূর্বক এই খালটি ভরাট করতে গেলে আমরা এসিল্যান্ডকে এ বিষয়ে অবগত করি। এসিল্যান্ড সকালে সরকারিRead More
নবীনগরে স্বামীর মুক্তিসহ ন্যায় বিচার দাবি স্ত্রীর
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসদর এলাকার হাসপাতাল পাড়ার প্রভাবশালী শরিফুল ইসলামের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানীমুলক সাজানো মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোর অভিযোগ করা হয়েছে । মিথ্যা মামলার হাজতবাসী মোঃ আক্তার হোসেনের স্ত্রী সুমি আক্তার তার বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। গতকাল রবিবার(২১/০১) সাংবাদিকদের কাছে ঘটনার চিত্র তুলে ধরে তার স্বামী’র মুক্তিসহ ঘটনার ন্যায় বিচারের দাবী জানিয়েছেন তিনি। সুত্রে জানা যায়, ওই এলাকার প্রতিবেশী মোঃ আক্তার হোসেন ও মোঃ শরিফুল ইসলামের সাথে জমি সক্রান্ত বিষয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। পৌরসভার বাড়ি নির্মান বিধিমালাকে উপেক্ষা করে বিল্ডিং-এর চতুর পাশে কোন প্রকারRead More
কার্নিশে আটকে পড়া শিশু উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয় তলার কার্নিশে আটকে পড়ে এক শিশু। পরে তাকে ৯৯৯-এ ফোন করে উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরের ভারতীয় ভিসা সেন্টারের পাশের এক মাদ্রাসার একজন ছাত্র পালানোর জন্য সাত তলা মাদ্রাসা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নামছিল। কিছুটা নামার পর সে আতঙ্কিত হয়ে ছয় তলার কার্নিশে আটকে পড়ে। এ অবস্থায় সে নিচেও নামতে পারছিল না, উপরেও উঠতে পারছিল না। কার্নিশে ভয়ে ও আতঙ্কে গুটিশুটি মেরে বসেRead More
বাঞ্ছারামপুরে পুকুরে মিলল হাত-পা বাধাঁ অটোচালকের লাশ
বাঞ্ছারামপুরে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশিক মিয়া (১৬) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলিতে এ ঘটনা ঘটে। আশিক মিয়া উপজেলার কলাকান্দি ২নম্বর ওয়ার্ডের আফজাল মিয়ার বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহ পানিতে আংশিক ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ পুকুর হতে উদ্ধার করে। আশিক পেশায় অটোরিকশা চালক ছিলেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। আশিকের হাত-পা বাধাঁ অবস্থায় ছিল। তদন্ত সাপেক্ষেRead More
আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু
আখাউড়ায় তোরণ বানাতে গিয়ে মোঃ হানিফ মিয়া (৪০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া শহরের উপজেলা সড়কের সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ পৌর এলাকার কলেজপাড়ার আতর আলীর ছেলে। এ ঘটনায় মোঃ সেলিম মিয়া (৪২) নামে ডেকোরেটর মালিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২৬ জানুয়ারী আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্খীরা শুভেচ্ছা তোরণ নির্মানের প্রস্তুতি নিয়েছেন। এরই অংশ হিসেবে বিকেলে তোরণ নির্মাণ করার সময় ওই দুইজন বিদ্যুতায়িত হন। দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্যRead More
ছাত্রলীগ সভাপতি রুবেলের আয়োজনে মোকতাদির চৌধুরীর জন্মদিন উদযাপন
জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল এর আয়োজনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ বঙ্গবন্ধু ম্যাুরাল চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। । জন্মদিন উপলক্ষে কেক কাটা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি জুবায়ের মাহমুদ খাঁন শ্রাবণ এরRead More
ছেলের মৃত্যুর খবর শুনে ১ ঘণ্টা পর মারা গেলেন মা-ও
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মমতাময়ী মাও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তার হার্টঅ্যাটাক হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতRead More
কসবায় ঘরোয়া ব্যাটমিণ্টন টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘরোয়া ব্যাডমিণ্টন টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ক্রীড়াপ্রেমী রিয়াদুল ইসলাম রিয়াদের আয়োজনে গ্রামের উত্তরপাড়া যুবসমাজের উদ্যোগে সৈয়দাবাদ উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দ্বৈত জুটিতে অংশ নেয় সাগর-বিজয় জুটি ও সুমন-বায়েজিদ জুটি। উত্তেজনাকর তিন ম্যাচের খেলায় ২-১ ম্যাচে সুমন-বায়েজিদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাগর-বিজয় জুটি। কুয়াশাচ্ছন্ন প্রচন্ড শীত উপেক্ষা করে সকল খেলোয়ার ও উপস্থিত দর্শকদের মুহুর্মুহু করতালিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ফাইনাল খেলা উদ্বোধন করেন কাতার চ্যারিটি প্রকল্প নির্বাহী পরিচালক জসিমRead More



















