Main Menu

January, 2024

 

নবীনগরে বিল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের চাষের জমি থেকে সাদ্দাম হোসেন(৩৫) নামে এক ভ্যানচালক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের দৌলতপুর বিলের চাষের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দাম ভ্যান গাড়ি চালায়। গতকাল সকালে বাসা থেকে বের হয়, এরপর তার কোন যোগাযোগ নেই। শুক্রবার সকালে বিলের চাষের জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ধারণাRead More


নাসিরনগরে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

নাসিরনগরে কৃষি জমি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর বন থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়। শান্তা বেগম (২৫) উপজেলার ধাঁতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে এক কৃষক টেকানগর বনের মাঝে জমিতে এক লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। মৃত মহিলা বোরখা পরা ছিল ও তার গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, হত্যা না অত্মহত্যাRead More


সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করব : মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য গৃহায়ণমন্ত্রী মোকতাদির চৌধুরী নিজ গ্রাম সদর উপজেলার চিনাইরে সাংবাদিকদের বলেছেন, আমি যে মন্ত্রিসভায় এসেছি এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই। আমার সাধ্য অনুযায়ী একজন মানুষ হিসেবে আমার ওপর এই বয়সেও যে গুরুদায়িত্ব এসেছে, সেটা পালনে সচেষ্ট থাকব। মন্ত্রী হওয়ার পর আজ শুক্রবার প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন এবং গ্রামের বিভিন্ন পথ ঘুরে দেখলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবাদি কৃষিজমি রক্ষাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যায় ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে ছয় বছর আগে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন বলে আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান। দণ্ডিত ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার সানু মিয়ার ছেলে। রায় ঘোষষার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলায় বলা হয়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী চার সন্তানের জননী জোসনা বেগমকে হত্যা করা হয়।এ ঘটনায় জোসনার বাবা আব্দুল মন্নাফRead More


বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বৃষ্টির সম্ভাবনা, রাতের তাপমাত্রা কমবে

ঘন কুয়াশায় গত প্রায় এক সপ্তাহ দেশের বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মেলেনি। ঠান্ডা পরিস্থিতি থাকায় উত্তরাঞ্চল ও উত্তরপশ্চিমাঞ্চলের একাধিক জেলায় শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আজ বুধবার বান্দরবানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এছাড়া সীতাকুণ্ডে নয় দশমিক পাঁচ, শ্রীমঙ্গলে নয় দশমিক ছয়, ঈশ্বরদীতে নয় দশমিক আট, বরিশালে নয় দশমিক সাত ও চুয়াডাঙ্গায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। কুয়াশার কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আকাশ ও নৌRead More


মৌলভীপাড়ায় চিকিৎসক দম্পতির গৃহকর্মীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক চিকিৎসক দম্পতির গৃহকর্মীর মৃত্যু হয়েছে। স্বজনের অভিযোগ, ১৪ বছর বয়সী ওই কিশোরীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মির্জা মো. সাইফ গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ওই গৃহকর্মীর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই গৃহকর্মীর বাবা গন মাধ্যমকে  জানিয়েছেন, তার মেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার বহুতল ভবনে চিকিৎসক আনিসুল হক ও ইসরাত জাহানের ভাড়া বাসায় আবাসিক গৃহকর্মীর কাজ করতো। তিনি বলেন, ‘বিকেলে ডাক্তার ইসরাতের বাবা বাবুলRead More


আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইটের ভাটা

নিজস্ব প্রতিবেদক:: উচ্চ আদালত ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে দুটি ইটভাটায় সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাটা দুটির পাশেই রয়েছে শত বছরের পুরোনো হরিপুর জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী তিতাস নদী, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র। ফলে বায়ু ও পরিবেশ দূষণসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির হুমকিতে পড়েছে স্থানীয়রা। এসব কারণে স্থানীয় একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ বছর আগেই পরিবেশ অধিদপ্তর ভাটা দুটি বন্ধের নির্দেশ দেয়। সম্প্রতি উচ্চ আদালতও তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে,Read More


ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বড় জয়

গতকাল ১৫ জানুয়ারি কুমিল্লা শহীদ ধিরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামের বান্দরবান জেলা অনুর্ধ্ব-১৬ দলকে ২০৮ রানের বড় ব্যাবধানে পরাজিত করেছে ব্রাহ্মণবাড়িয়া অনুর্ধ্ব-১৬ জেলা দল। টসে জয় পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলে অধিনায়ক তপু দত্ত প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেয় । ৪৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান করে ব্রাহ্মণবাড়িয়া। দলের একমাত্র অর্ধশতক টি করে আশিকুর রহমান, ৭০ বলে ৬৩ রান করে আউট হন বান্দরবানের সিফায়তুল ইসলামের বলে। বান্দরবান ২৭১ রানে বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করলেও হোঁচট খায় ইয়াসি আরাফাতের ঘূর্ণি বলে। আরাফাতের ৫ওভারে গুড়িয়ে যায় বান্দরবানের ইনিংস। ১৭ ওভারে সবকটি উইকেটেরRead More


কসবায় মাদরাসা ছাত্রী হত্যামামলার প্রধান আসামী গ্রেপ্তার

রুবেল আহমেদ॥ কসবায় নিমবাড়ী গ্রামে মাদরাসা ছাত্রী হোসনে আরা রত্মা (১৪) হত্যাকান্ডের ঘটনায় তার পিতার দায়েরকৃত মামলার প্রধান আসামী রতন ভূইয়াকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। গত রোববার (১৪ জানুয়ারি) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কসবা থানা ওসি মোঃ রাজু আহাম্মেদের নেতৃত্বে উপপরিদর্শক কামাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রতন মিয়া উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের মৃত সুদন ভ’ইয়ার ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত রতন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করাRead More


গণপূর্তের কর্মকর্তাদের দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা

গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কোনো কর্মকর্তার দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে পেনাল কোডের যে আইন আছে কিংবা দুর্নীতি দমন কমিশনের যে আইন আছে সে আইন দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিনের মধ্যে মন্ত্রণালয়ের সমস্যাগুলো বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা হবে। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাRead More


This site is protected by wp-copyrightpro.com