Main Menu

নাসিরনগরে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

নাসিরনগরে কৃষি জমি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর বন থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়।

শান্তা বেগম (২৫) উপজেলার ধাঁতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে এক কৃষক টেকানগর বনের মাঝে জমিতে এক লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মৃত মহিলা বোরখা পরা ছিল ও তার গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, হত্যা না অত্মহত্যা তা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও তদন্ত সাপেক্ষে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares