Main Menu

ছাত্রলীগ সভাপতি রুবেলের আয়োজনে মোকতাদির চৌধুরীর জন্মদিন উদযাপন

[Web-Dorado_Zoom]

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল এর আয়োজনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ বঙ্গবন্ধু ম্যাুরাল চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

। জন্মদিন উপলক্ষে কেক কাটা, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি জুবায়ের মাহমুদ খাঁন শ্রাবণ এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

এসময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি মাহবুবুল আলম খোকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাবাস্সুম অনিক, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাইমুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক তন্ময় হোসেন সাব্বির, আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক মাইনুদ্দিন হৃদয়, রফিকুল ইসলামসহ জেলা ছাত্রলীগ এবং জেলাছাত্রলীগ এর অন্তর্গত বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র, শিক্ষা উপকরণ এবং শীতার্ত দের মাঝে মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares