May, 2018
নবীনগরে মাদক সহ গ্রেফতার-৬
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ছয় মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন,উপজেলার চড়িলাম গ্রামের খোরশেদ আলম(প্রঃ মোর্শেদ আলম)(২৮),কুড়িঘর গ্রামের মো. রায়হান(২০),একই গ্রামের উজ্জল মিয়া (১৯),নাড়–ই গ্রামের মো. শুক্কুর আহাম্মেদ(২৭), কড়–ইবাড়ি গ্রামের মো.আনোয়ার হোসেন(২৮) ও ইব্রাহীমপুর গ্রামের ফারজানা আক্তার ঐশী(২২)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ও মাদক বেচাকেনা করার সময় হাতেনাতে আটক করে। গতকাল বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যোমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নবীনগরে চার যমজ শিশুর জন্ম
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীন জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে গতকাল বুধবার ভোর রাতে পিয়ারা বেগম(৩৫) নামে এক জননী এক সাথে চার যমজ শিশুর জন্ম দিয়েছে। তিনি পাশ্বরর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মো.হোসেন মিয়ার স্ত্রী। গ্রামীন জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সামী ত্বা-হা কবীর (মীম) জানান, বুধবার ভোর রাতে পিয়ারা বেগম কে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। আমদের অক্লান্ত প্রচেষ্টায় নরমাল ডেলিবাড়িতে বাচ্চাগুলি ভূমিষ্ট্য হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু মেয়ে এবং একটি ছেলে। বর্তমানে মা এবং শিশুরা সবাই ভালো আছে। পারিবারিক সূত্রে জানা যায়,Read More
নাসিরনগরে ভাতিজার হাতে চাচা খুন
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হবার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরো দুজন আহত হয়েছে। গত মঙ্গলবার ২৯ মে রাত ৮.৩০ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে নাসিরনগর থানা পুলিশ নিশ্চিত করে। নিহত বাচ্চু মিয়া(৫০) মৃত হিলাল উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটে নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৬ নং ওয়ার্ডের কোনা পাড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,বেশ কিছুদিন ধরে নূর মিয়ার বর্তমান স্ত্রী ও পূর্বের স্ত্রীর ছেলেদের মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে পূর্বের স্ত্রীর দ’ুছেলে জাহির মিয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে জোৎস্না বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার সুহিলপুর গ্রামের হিন্দুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, স্বামী ছত্তর মিয়া টাকার জন্য জোৎস্না বেগমকে হত্যা করে পালিয়েছে। নিহতের মামা আব্দুল জব্বার সাংবাদিকদের বলেন, সোমবার জোৎস্না ব্যাংক থেকে তাদের জমানো এক লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু ছত্তর মিয়া এ টাকাগুলো তাকে দিয়ে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। ভোরে ছত্তর টাকাগুলো নেয়ার জন্য জোৎস্নাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক ঘটনার সত্যতাRead More
আখাউড়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
আখাউড়ায় জনি মিয়া (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদরের খালাজোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাইয়ার এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তারা আখাউড়া উপজেলার রেলওয়ে কলোনি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ী ও ডাকাতদের দু’পক্ষের গোলাগুলিতে জনি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ নানা অভিযোগে আটটি মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম জানান, রাতে এসআই কামাল হোসেন ও হাদিস উদ্দিনের নেতৃত্বে টহলরত পুলিশ সদস্যরা গোলাগুলির শব্দRead More
আশুগঞ্জে ইউএনও’র উদ্যোগে অপসারণ হচ্ছে ময়লার বাগাড়
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে প্রবেশের জন্য প্রধান সড়ক ও স্টেশন রোডের শরিয়তনগর চত্বরে সড়কের পাশ্বেই ময়লার বাগাড় তৈরি হয়। বাগাড়ের ময়লার গন্ধের কারনে সাধারণ মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছিল। আর এই ময়লার বাগাড় কেউ অপসারনের কোন উদ্যোগ নিচ্ছিলেন না। অবশেষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা সাধারণ মানুষের কথা বিবেচনা করে ময়লার বাগার অপসারনের উদ্যোগ নেন। মঙ্গলবার বিকাল থেকে এখানের ময়লা আবর্জনার স্তুপ অপসারন শুরু করা হয়। এর আগে সোমবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা সরেজমিনে পরির্দশন করে এই বাগাড় অপসারনের সিদ্ধান্ত নেন। অপসারনের পর কেউ এখানে ময়লাRead More
ভারতে শাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ৪২ বছর পর
শাড়ি চুরির অভিযোগে ভারতে এক ব্যক্তিকে কথিত ঘটনার ৪২ বছর পর গ্রেফতার করা হয়েছে। ১৯৭৬ সালের ২৫শে ডিসেম্বর গুজরাটের সুরাট শহর থেকে ট্রেনে কলকাতা আসছিল এক বান্ডিল শাড়ি। মালগাড়িটি কলকাতার লাগোয়া শালিমার রেল ইয়ার্ডে আসার পরে দেখা যায় ৮৯টি শাড়ির খোঁজ নেই। তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে যে ছত্তিশগড়ের (তখন মধ্যপ্রদেশ রাজ্যের অঙ্গ ছিল) রায়পুরে চুরি হয়েছে ওই শাড়ির বান্ডিলটি। রেল সুরক্ষা বাহিনী আরও জানতে পারে যে কয়েকজন রেল কর্মীই ওই চুরির সঙ্গে জড়িত। অভিযুক্তদের মধ্যেই ছিল রামাধর পান্ডের নাম। বাকি ৮জনকে গ্রেপ্তার করতে পারলেও রামাধর পান্ডের আর কোনওRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা, এম.পি ও সদস্য সচিব কাজী মো. মামুনুর রশিদ মঙ্গলবার বিকালে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি। এখন থেকে ৬টি আসনে জাতীয় সম্ভাব্য প্রার্থীরা জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র নিদের্শে মাঠে জোরে সোরে নেমে কাজ করছেন। জেলা জাতীয় পার্টি সাংগঠনিক অবস্থা আগে চেয়ে এই অনেক শক্তিশালি ও মজবুত। এসময় তারা বলেন কতিপয় জেলার এক র্শীষ আ.লীগ নেতা জেলা জাতীয় পার্টি সর্ম্পকে একের পর এক অশালীন বক্তব্য প্রদান করেRead More
কসবায় ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল
কসবা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবায় বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্ব কার্যালয়ে ২৯ মে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ইসলামী ব্যাংক সিনিয়র এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান এড,আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় প্রধান মুহাম্মদ এমদাদুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,আড়াইবাড়ী কামিল মাদ্রাসার হেড মুহাদ্দীছ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মো: ইব্রাহীম,মো: আব্দুল্লাহ আল মামুন,এস আই মো:নুরুল ইসলাম প্রমুখ। মুসলিম জাহানকে এই রহমত,বরকত মাসে রক্ষা করার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজত করা হয়।
নাসিরনগরে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, থানায় মামলা
এম.ডি.মুরাদ মৃধাঃ নাসিরনগর হতে॥ নাসিরনগরে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ মে বুধবার রাত ৮টা এ ঘটনা ঘটে। থানার এজাহার সুত্রে জানা যায়, ২৩ মে বুধবার রাত ৮টায় বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধৌত করিতে গেলে উৎপেতে থাকা হৃদয় মিয়া(২০) সহ তার বন্ধুরা তার বাড়ি হতে উঠিয়ে নিয়ে যায়। সংঙ্গবদ্ধ ভাবে তাকে ধর্ষন করতে গেলে তার চিৎকারে আশ পাশের লোকজন তাকে উদ্ধার করতে এলে হৃদয় মিয়া সহ তার সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা ঘটনাটি ধামাচাপা দিতে কয়েকবার শালিশ বৈঠক করেRead More



















