ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাতটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ফুরকান (৪২) নামক একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফুরকান নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আবু সায়েদ মিয়ার ছেলে।
এ সময় তার কাছে থাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ২০ কার্টুন Mond Strawberry সিগারেট, ১৫ কার্টুন Mond green apple বিদেশি সিগারেট ও ৪৭ কার্টুন Oris বিদেশি সিগারেট সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানান অপর এক অভিযানে একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকা থেকে সাজু মিয়া (২৪) ও জুয়েল (৩২)কে মাদকসহ একটি মোটরসাইকেল গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাজু মিয়া আখাউড়া উপজেলার বাউতলা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ও জুয়েল একই উপজেলার নারায়নপুর গ্রামের আবদুল আলী মিয়ার ছেলে।
এ সময় মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করে ১২০০০(বারো হাজার) পিস মাদকদ্রব্য Tapentadol Tabletsসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।



















