Main Menu

Wednesday, December 24th, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জোনায়েদ সাকিকে ছেড়ে দিলো বিএনপি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্য থেকে সাতজন প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ছেড়ে দেয় বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে পৃথক দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এসময় আরওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাড় থেকে দেশীয় পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাড়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র‍্যাব- ৯। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের শিমরাইলকান্দি তিতাস নদীর বেড়িবাঁধ সংলগ্ন ঝোপ থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‍্যাব ৯ জানায়, মঙ্গলবার বিকেলে শিমরাইলকান্দি তিতাস গ্যাস ফিল্ডের পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল। পরবর্তী উদ্ধারকৃত পাইপগানটি ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

মোহাম্মদ মাসুদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন জানান, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্বRead More


ছোট ছেলের বিয়ে দিয়ে আসিফ বললেন, এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ঘরে বইছে উৎসবের আমেজ। তিন বছর আগে বড় ছেলের বিয়ের পর এবার তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছেলের বিয়ের ছবি শেয়ার করে আসিফ আকবর লেখেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ’মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ তিনি লেখেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হউক। আপনাদের কাছে আমার ছেলে এবংRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাতটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ফুরকান (৪২) নামক একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফুরকান নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আবু সায়েদ মিয়ার ছেলে। এ সময় তার কাছে থাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ২০ কার্টুন Mond Strawberry সিগারেট, ১৫ কার্টুন Mond green apple বিদেশি সিগারেট ও ৪৭ কার্টুন Oris বিদেশিRead More


This site is protected by wp-copyrightpro.com