নবীনগরে কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মিঠু সূত্রধর পলাশ : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো: শাহিন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা। সোমবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো : ইসহাক, রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি কমরেড শফিকুল ইসলাম মনা, কমরেড মো: ইদ্রিস, কমরেড শাহাদাৎ হোসেন ফজলু সহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত কমিউনিস্ট পার্টির কমরেডরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে কমরেড মো: শাহিন খান একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে থাকার কারণেই কমিউনিস্ট পার্টি তাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















