December, 2025
ফুজাইরায় সড়কে প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার তরুণের
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রিফাত সরকারের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর গ্রামে, পিতার নাম মোহাম্মদ জয়নাল সরকার। শুক্রবার সকালে ফুজাইরার দিব্বা আল ফুজাইরা এলাকায় অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু আরেক প্রবাসী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “রিফাত গত পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। তিনি ফুজাইরার আল ফুকেট মার্কেটে একটি ফলের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।” ফুজাইরা পুলিশের জেনারেল কমান্ডের ট্রাফিকRead More
নবীনগরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
নবীনগরে গভীর রাতে ঘরে সিঁধ কেটে চুরি করার অভিযোগে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। রোববার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সাহেদ আলী বেশ কিছুদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার গভীর রাতে সাহেদ আলী কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামে একটি ঘরে চুরি করারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে আনসারদের বহন করা বাসের ধাক্কা, আহত ১২
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয়বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় আনসারবাহী একটি লোকাল বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এলাকাবাসী ও আনসার কর্মকর্তারা জানান, সকালে শহরবাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসে ৩৫ জন আনসার সদস্য সদর উপজেলার সুহিলপুরে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পৈরতলা এলাকায় নির্মানাধীনRead More
মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ যুবক মারা গেছেন
মুন্সেফপাড়ায় ইভটিজিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সাগর মিয়া (৩৫) নামে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাগর মিয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও প্রাইভেট কার ভাড়া দিতেন। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হলে গতকাল রাতেRead More
আখাউড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ আনাস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার মালদার পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী উপজেলার হরুষপুর এলাকার সাদ্দামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দুপুরের দিকে কোন একসময় নানা বাড়ি সংলগ্ন একটি পুকুরে ডুবে আনাস নামে শিশুর মৃত্যু হয়। এক পর্যায়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নানার বাড়ির লোকজন পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে, দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেলRead More
কসবায় মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় (ব্রাহ্মণবাড়িয়া-৪) কসবা-আখাউড়া সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপি সহসভাপতি মোঃ ইকলিল আযম, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রাজু আহমেদ,ছাত্রদল নেতা সজিব শ্রাবণ ও সাবেক পৌর শাখাRead More
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮/১২/২৫)দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এ ফরম সংগ্রহ করেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু। এক সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, আবুল খায়ের, মফিজুর রহমান মুকুল, আবু তাহের প্রমুখ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় কাজী নাজমুল হোসেন তাপস সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। মনোনয়ন বঞ্চিত হলেও তারRead More
নবীনগরে আর্সেনিক মিটিগেশন লট-২ প্রকল্পটির ফেজ-আউট ওয়ার্কশপ অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ইউনিসেফের আর্থিক সহায়তায় ভার্কের বাস্তবায়নে আর্সেনিক মিটিগেশন লট-২ প্রকল্পটির ফেজ-আউট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুল হাসান। গবেষণা কাজের তথ্য উপস্থাপন করেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম । ওয়ার্কশপটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান এম আর মজিব, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, ইউপি সদস্য নূরে আলম কহিনূর, ইউপি সদস্য সফর আলি, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেনRead More
বাউল দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কসবায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কসবা উপজেলা বাউল দলের উদ্যোগে সৈয়দাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর আলম ভূইয়ার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের আহ্বায়ক মোঃ সাইজুদ্দিন সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিনাউটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ভূইয়া, জেলা বাউল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আলRead More
সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ, বিএসএফের হাতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মুন্না (১৮) নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে। আটককৃত যুবক আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটো চালক মো. শাহআলম মিয়ার ছেলে। বুধবার ভোরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোরে থেকে মুন্নার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যেমে জানতে পারেন বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি তারা আগরতলায় থাকা আত্মীয়দের মাধ্যমে নিশ্চিত হন। এ বিষয়ে ৬০ বিজিবি’ র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটককৃত মুন্না একজন চিহ্নিতRead More



















