Thursday, December 18th, 2025
বাউল দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কসবায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কসবা উপজেলা বাউল দলের উদ্যোগে সৈয়দাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর আলম ভূইয়ার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের আহ্বায়ক মোঃ সাইজুদ্দিন সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিনাউটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ভূইয়া, জেলা বাউল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আলRead More
সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ, বিএসএফের হাতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় মুন্না (১৮) নামে এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে। আটককৃত যুবক আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটো চালক মো. শাহআলম মিয়ার ছেলে। বুধবার ভোরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোরে থেকে মুন্নার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যেমে জানতে পারেন বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। বিষয়টি তারা আগরতলায় থাকা আত্মীয়দের মাধ্যমে নিশ্চিত হন। এ বিষয়ে ৬০ বিজিবি’ র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, আটককৃত মুন্না একজন চিহ্নিতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) একটি প্রাইভেটকারের চালক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘মুন্সেফপাড়া এলাকায় স্থানীয় যুবকদের হামলায় সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ইভটিজিংয়ের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।’ স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাগরেরRead More



















