নবীনগরে আর্সেনিক মিটিগেশন লট-২ প্রকল্পটির ফেজ-আউট ওয়ার্কশপ অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ইউনিসেফের আর্থিক সহায়তায় ভার্কের বাস্তবায়নে আর্সেনিক মিটিগেশন লট-২ প্রকল্পটির ফেজ-আউট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুল হাসান।
গবেষণা কাজের তথ্য উপস্থাপন করেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম ।
ওয়ার্কশপটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান এম আর মজিব, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, ইউপি সদস্য নূরে আলম কহিনূর, ইউপি সদস্য সফর আলি, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন প্রকল্পের এরিয়া ম্যানেজার শ্যামল রাজ ।
প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিলো ইউনিয়ন গুলোকে খোলা জায়গায় মলত্যাগ (ওডিএফ) এবং আর্সেনিক দূষন মুক্ত ঘোষনা করা ।



















