December, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) একটি প্রাইভেটকারের চালক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাগর শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘মুন্সেফপাড়া এলাকায় স্থানীয় যুবকদের হামলায় সাগর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে ইভটিজিংয়ের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।’ স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাগরেরRead More
পালিয়ে বিয়ে: কনের ভাইয়ের ইটের আঘাতে ছেলের মা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে বিয়ে করার জেরে কনে বাড়ির লোকজনের ইটের আঘাতে ছেলের মা দীপালি রাণী দাস (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দীপালি রাণী ওই এলাকার মৃত শয়লেন চন্দ্র দাসের স্ত্রী। নিহতের মেয়ে ইতি দাস জানান, প্রায় তিন মাস আগে তার ভাই সবুজ চন্দ্র দাস পাশের বাড়ির সুকেশ চন্দ্র দাসের মেয়ে সুইটি রাণী দাসকে পালিয়ে বিয়ে করেন। তবে এ বিয়ে মেনে নিতে পারেনি মেয়ের পরিবারের লোকজন। বিয়ের পর থেকেই ছেলের বাড়ির লোকজনদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানোRead More
নবীনগরে গোলাগুলির ঘটনায় আরো দু’জন গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কোট রোডে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাগুলিতে ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—এজাহারভুক্ত ৪ নম্বর আসামি উপজেলার চিত্রি গ্রামের আইয়ুব মিয়া (৩৭) ও দরি লাপাং গ্রামের আউলাদ হোসেন (২৬)। গোলাগুলির ঘটনায় পূর্বে গ্রেপ্তার ৫জন হলেন জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)। এ নিয়ে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।Read More
বিজয়নগরে বর্ণিল আয়োজনে বিজয় দিবস পালিত
মো:জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। সকাল ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,প্রেসক্লাব, বিএনপি, জামাত, এনসিপি, স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন । পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণেRead More
বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শহরের লোকনাথ দীঘির ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকি পার্ক স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে পুষ্প অপর্ণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম. মোমিনুল হক, অ্যাডভোকেটRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিনটি উদযাপনে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্ক স্মৃতি সৌধ চত্বরে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচীর শুরু হয়। পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহিদদের প্রতি গার্ড অব অনার জানান। এরপর স্মৃতিসৌধটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,Read More
সুহিলপুরে নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে ২৮ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে ২৮ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কূপটির খনন শেষ হলে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,Read More
সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষ , আহত শতাধিক
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে দীর্ঘ ৪ ঘন্টা সংঘর্ষ চলে, পুলিশের উপস্থিতি ছিল না, সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে, আহত শতাধিক, বাড়ি ঘর ভাংচুর। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার লোকজনের মাঝে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা হতে শুরু হয়ে বিকেল ৪টায় পর্যন্ত সংঘর্ষ চলে। দীর্ঘ চার ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, দোকানপাট , ভাংচুর হয়েছে। এসময় সরাইল পাঠান পাড়া, কুট্টাপাড়া, সৈয়দ টুলা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিকেল ৪ টায় ঘটনা স্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্তRead More
সরাইলে ১৪২পিছ ইয়াবাসহ কারবারি আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ১শত ৪২পিছ ইয়াবাসহ এক কারবারি আটক করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ হাওরের পিবিসি ব্রীকফিল্ড এলাকায় । কারবারি উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্ব পাড়া এলাকার মৃত ধন মিয়া’র ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫)। সে বহুদিন যাবত ইয়াবা ব্যাবসা করে আসছিল। পুলিশ ও সংঘঠনের সদস্যরা বলেন, সে প্রতি দিনের মত ব্রীকফিল্ড এলাকায় শ্রমিকের পোশাকে এ ব্যবসা করে আসছিল। আজ সংঘঠনের সদস্যরা তার চলাফেরায় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে কোমর পলি দিয়ে মোড়ানো ১ শত ৪২Read More
সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকারীদের বিচার দাবিতে
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামী ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত সাদ্দামের পরিবারসহ শহরের কান্দিপাড়াবাসী। দুপুরে সদর উপজেলা পৌর এলাকার কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গিয়ে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ব্যবসায়ী আবুল হাসনাত ভজন, নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজাRead More



















