Main Menu

সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা ব্যাপী  সংঘর্ষ , আহত শতাধিক

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল : সরাইলে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে  দুই গ্রামবাসীর মাঝে দীর্ঘ ৪ ঘন্টা সংঘর্ষ চলে, পুলিশের উপস্থিতি ছিল না, সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে, আহত শতাধিক,  বাড়ি ঘর ভাংচুর।

ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার  সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার লোকজনের মাঝে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর)  বেলা ১২টা হতে  শুরু হয়ে বিকেল ৪টায় পর্যন্ত সংঘর্ষ চলে।  দীর্ঘ চার ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, দোকানপাট , ভাংচুর হয়েছে।  এসময় সরাইল পাঠান পাড়া, কুট্টাপাড়া, সৈয়দ টুলা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিকেল ৪ টায় ঘটনা স্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  সরাইল সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার দুজনের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় । এ খবর এলাকায় পৌঁছলে গ্রামবাসী দেশীয়  অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।  পরে এলাকার আসপাশের আরো গ্রাম জড়িত হয়। বেলা ১২ টা থেকে এ সংঘর্ষ চলে। পরে বিকেল ৪ টায়  সেনাবাহিনী পৌছে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মো. মনজুর কাদের ভূইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares