Main Menu

সরাইলে ১৪২পিছ ইয়াবাসহ কারবারি আটক

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল  : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ১শত ৪২পিছ ইয়াবাসহ এক কারবারি আটক করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ হাওরের পিবিসি ব্রীকফিল্ড এলাকায় ।

কারবারি উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্ব পাড়া এলাকার মৃত ধন মিয়া’র ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫)। সে বহুদিন যাবত ইয়াবা ব্যাবসা করে আসছিল।

পুলিশ ও সংঘঠনের সদস্যরা বলেন,  সে প্রতি দিনের মত ব্রীকফিল্ড এলাকায় শ্রমিকের পোশাকে এ ব্যবসা করে আসছিল। আজ  সংঘঠনের সদস্যরা তার চলাফেরায় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে কোমর পলি দিয়ে মোড়ানো  ১ শত ৪২ পিছ ইয়াবা পাওয়া যায়। পরে  স্থানীয় সেনাবাহিনী  কে জানালে তারা কারবারিকে আটক করে পুলিশের কাছে ইয়াবাসহ হস্তান্তর করে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মো. মনজুর কাদের ভূইয়া বলেন, মাদক কারবারি কে ১শত ৪২পিছ ইয়াবাসহ আমাদের কাছে সেনাবাহিনী হস্তান্তর  করেছে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares