Sunday, December 14th, 2025
সরাইলে ১৪২পিছ ইয়াবাসহ কারবারি আটক
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে ১শত ৪২পিছ ইয়াবাসহ এক কারবারি আটক করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ হাওরের পিবিসি ব্রীকফিল্ড এলাকায় । কারবারি উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্ব পাড়া এলাকার মৃত ধন মিয়া’র ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫)। সে বহুদিন যাবত ইয়াবা ব্যাবসা করে আসছিল। পুলিশ ও সংঘঠনের সদস্যরা বলেন, সে প্রতি দিনের মত ব্রীকফিল্ড এলাকায় শ্রমিকের পোশাকে এ ব্যবসা করে আসছিল। আজ সংঘঠনের সদস্যরা তার চলাফেরায় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে কোমর পলি দিয়ে মোড়ানো ১ শত ৪২Read More
সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকারীদের বিচার দাবিতে
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যা মামলার প্রধান আসামী ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক (পদ স্থগিত) দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত সাদ্দামের পরিবারসহ শহরের কান্দিপাড়াবাসী। দুপুরে সদর উপজেলা পৌর এলাকার কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গিয়ে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ব্যবসায়ী আবুল হাসনাত ভজন, নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মা খোদেজাRead More
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিজয়নগর সংবাদদাতা: বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঞা, ওসি এ কে ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহজালাল, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার ওয়াসি আজাদ, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমুখ। এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বীরRead More
নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং নবীনগর মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি অনির্বাণে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলাRead More
নবীনগরে অফ-সিজনের তরমুজ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: অসময়ের তরমুজ, আগাম তরমুজ কিংবা গ্রীষ্মকালীন তরমুজ—নাম যাই হোক, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরামর্শের ফলে এখন তরমুজ চাষ আর মৌসুমি সীমায় আবদ্ধ নেই। নবীনগরে অফ-সিজনের তরমুজ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা রাজিব। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের পরামর্শে রাজিব নবীনগর লঞ্চঘাটের বিপরীতে আহমেদ সিটি গার্ডেনের পাশে প্রায় ২০ শতাংশ জমিতে অসময়ের তরমুজ চাষ শুরু করেন। শুরুতে ফলন নিয়ে কিছুটা সংশয় থাকলেও ফলাফল প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মাঠজুড়ে পাওয়া গেছে ভালো ফলন ও সুস্বাদু তরমুজ, যা স্থানীয় বাজারে ইতোমধ্যে আগ্রহRead More
সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিশ্বর ইউনিয়নের বিটঘর ও কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় শহিদদের স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও দোয়া’র আয়োজন করা হয়। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা , উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ । পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমিতে ৮০ জন নিরীহ অনূর্ধ্ব ৪০ বছর বয়সের পুরুষ লােককে একত্রে করে হত্যা করে। পরে লাশগুলাে গেনেট দিয়েRead More
শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে সরাইল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলের কৃতী সন্তান শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সরাইল প্রেসক্লাব। সেখানে কোরআন তেলাওয়াত শেষে বকুল মিয়াসহ সকল শহীদের জন্য করা হয়েছে বিশেষ মোনাজাত। ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় সদর ইউনিয়নের আলীনগরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, প্রেসক্লাবের সহসভাপতি এস,কে ইউসুফ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, সমাজসেবক সৈয়দ নাদির হোসেন,জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিতRead More



















