বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
[Web-Dorado_Zoom]
বিজয়নগর সংবাদদাতা: বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঞা, ওসি এ কে ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহজালাল, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার ওয়াসি আজাদ, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমুখ। এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।
« নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ »



















