Monday, December 15th, 2025
সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষ , আহত শতাধিক
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে দীর্ঘ ৪ ঘন্টা সংঘর্ষ চলে, পুলিশের উপস্থিতি ছিল না, সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে, আহত শতাধিক, বাড়ি ঘর ভাংচুর। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার লোকজনের মাঝে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা হতে শুরু হয়ে বিকেল ৪টায় পর্যন্ত সংঘর্ষ চলে। দীর্ঘ চার ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, দোকানপাট , ভাংচুর হয়েছে। এসময় সরাইল পাঠান পাড়া, কুট্টাপাড়া, সৈয়দ টুলা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিকেল ৪ টায় ঘটনা স্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্তRead More



















