December, 2025
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিজয়নগর সংবাদদাতা: বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঞা, ওসি এ কে ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহজালাল, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার ওয়াসি আজাদ, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমুখ। এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বীরRead More
নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং নবীনগর মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি অনির্বাণে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা অর্জনে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলাRead More
নবীনগরে অফ-সিজনের তরমুজ চাষে সম্ভাবনার নতুন দিগন্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: অসময়ের তরমুজ, আগাম তরমুজ কিংবা গ্রীষ্মকালীন তরমুজ—নাম যাই হোক, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরামর্শের ফলে এখন তরমুজ চাষ আর মৌসুমি সীমায় আবদ্ধ নেই। নবীনগরে অফ-সিজনের তরমুজ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা রাজিব। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের পরামর্শে রাজিব নবীনগর লঞ্চঘাটের বিপরীতে আহমেদ সিটি গার্ডেনের পাশে প্রায় ২০ শতাংশ জমিতে অসময়ের তরমুজ চাষ শুরু করেন। শুরুতে ফলন নিয়ে কিছুটা সংশয় থাকলেও ফলাফল প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মাঠজুড়ে পাওয়া গেছে ভালো ফলন ও সুস্বাদু তরমুজ, যা স্থানীয় বাজারে ইতোমধ্যে আগ্রহRead More
সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিশ্বর ইউনিয়নের বিটঘর ও কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় শহিদদের স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও দোয়া’র আয়োজন করা হয়। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা , উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ । পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমিতে ৮০ জন নিরীহ অনূর্ধ্ব ৪০ বছর বয়সের পুরুষ লােককে একত্রে করে হত্যা করে। পরে লাশগুলাে গেনেট দিয়েRead More
শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে সরাইল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলের কৃতী সন্তান শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সরাইল প্রেসক্লাব। সেখানে কোরআন তেলাওয়াত শেষে বকুল মিয়াসহ সকল শহীদের জন্য করা হয়েছে বিশেষ মোনাজাত। ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় সদর ইউনিয়নের আলীনগরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, প্রেসক্লাবের সহসভাপতি এস,কে ইউসুফ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, সমাজসেবক সৈয়দ নাদির হোসেন,জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিতRead More
কসবায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
কসবা প্রতিনিধি ॥ কসবায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শিমরাইল মার্কেট সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহারী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য কসবা-আখাউড়া আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সাধারণ সম্পাদক শরীফুলRead More
নবীনগরে গোলাগুলির ঘটনায় ৫ জন গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবক রাব্বি’র মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)। নবীনগর থানার ওসি মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককেRead More
নবীনগরে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারো ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ইব্রাহীমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার শতাধিক স্কুলের পাঁচ শতাধিক পঞ্চমশ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে দুই ঘন্টা ব্যাপী এই শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামন, ইব্রাহীমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষাবৃত্তি পরিক্ষার কেন্দ্র নিয়ন্ত্রক শাহানাজ আক্তার, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কেন্দ্র সচিব মাজেদুল হক, ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরRead More
বিজয়নগরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে ৬ শতাধিক শিক্ষার্থীর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজে বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো: জহুর আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো : রফিকুল ইসলাম শাহেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুতফুর রহমান, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবু, ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম, মাধবপুর কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন সহ আরোRead More
নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি:: একজন গুলিবিদ্ধ ,আতঙ্কে সাধারণ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গুলিতে রাব্বি (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকায় আদালত পাড়ার কালিবাড়ির মোড়ে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বখাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিকট শব্দে চারিদিকে আতঙ্কে দোকান ঘর বন্ধ করা শুরু করেন স্থানীয়রা। এ সময় রাব্বি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য নবীনগর সরকারি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থলে দুই রাউন্ডRead More



















