Friday, December 12th, 2025
নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি:: একজন গুলিবিদ্ধ ,আতঙ্কে সাধারণ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গুলিতে রাব্বি (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকায় আদালত পাড়ার কালিবাড়ির মোড়ে এ গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ বখাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিকট শব্দে চারিদিকে আতঙ্কে দোকান ঘর বন্ধ করা শুরু করেন স্থানীয়রা। এ সময় রাব্বি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য নবীনগর সরকারি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থলে দুই রাউন্ডRead More



















