Main Menu

কসবায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
কসবা প্রতিনিধি ॥ কসবায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শিমরাইল মার্কেট সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহারী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য কসবা-আখাউড়া আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া। বিশেষ  অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী ইসমত আর সুলতানা, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আইয়ুম খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব কবির আহাম্মদ ভুইয়া বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের রাজনৈতিক অঙ্গনের ‘জীবন্ত কিংবদন্তি। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতাকামী মানুষের এক অবিসংবাদিত নেত্রী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির জন্য আপসহীনভাবে রাজনীতি করেছেন। দীর্ঘদিন ধরে বিগত সরকারের  ষড়যন্ত্রের শিকার হয়ে জেল জুলুম ও নির্যাতন ভোগ করতে হয়েছে। বর্তমানে তিনি খুবই অসুস্থ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগনসহ  অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares