December, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ্ মোঃ আবদুর রউফ জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। মতবিনিময় অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব করা হবে।’ সাংবাদিকদের সহযোগিতা পেলে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়Read More
সরাইলে জাতীয় সমাজতান্ত্রিক দলের মত বিনিময় সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সাংবাদিকগণের সাথে মতবিনিময় করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিনিধি। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা বাংলা ক্যাফে রেস্তোরায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লবের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. তৈমুর রেজা মো: শাহজাদ। সভায় সাংবাদিকগণকে নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে তারা মার্কায় নির্বাচনে করবেন বলে জানান। তিনি বলেন, আমার উন্নয়ন অঙ্গীকার সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কারিগরিRead More
সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি এবাদুল করিম মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবাদুল করিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে। দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবাদুল করিম বুলবুলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর শহরের ঐতিহাসিক পৌর মুক্তমঞ্চ মাঠে এ দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। দোয়ায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুবারুকুল্লা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিRead More
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত অনুষ্ঠিত
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিদিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানে একটি মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান। বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সারুয়ার হাজারী পলাশ,সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,প্রভাষক জামাল হোসেন মৃধা, মো: ফখরিয়া প্রমুখ । এসময় উপস্থিত সবাই দুর্নীতি মুক্ত থাকার শপথ গ্রহণ করেন।
সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজেরRead More
তারুণ্যের ঐক্য: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ডাক
নবীনগরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল (৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের অঙ্গীকার নিয়ে দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং নবীনগর প্রেসাক্লাবের সামনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য পাঁচ নারী পেলেন পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাঈমা আক্তার, শিক্ষা ও চাকরিতে জান্নাতুল মাওয়া, সফল জননী বিলকিছ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ফজিলাতুন নেছা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সাবিনা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানসহ অন্যরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিলRead More
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস
আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। অগ্নিঝরা ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্যে মুক্তিযোদ্ধাদের সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও গবেষকরা জানান, ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে জেলার আখাউড়া সীমান্ত এলাকায় মিত্রবাহিনী পাকবাহিনীর ওপর বেপরোয়া আক্রমণ চালাতে থাকে। পরে ১ ডিসেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় যুদ্ধে ২০ পাকিস্তানী হানাদার নিহত হয়। ৩ ডিসেম্বর আখাউড়ার আজমপুরে প্রচণ্ড যুদ্ধ হয়। সেখানে ১১ পাকিস্তানী হানাদার নিহত হয়। শহীদ হন তিন বীর মুক্তিযোদ্ধা। এরই মাঝে বিজয়নগরRead More
আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, লাখ টাকা অর্থদণ্ড
জেলার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি সরবরাহের কাজে ব্যবহৃত একটি ড্রামট্রাক আটক করা হয়। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটা ও সরবরাহের অপরাধে মেহেদী হাসান (২৭)–কে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিলRead More



















