Main Menu

সরাইলে জাতীয় সমাজতান্ত্রিক দলের মত বিনিময় সভা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সাংবাদিকগণের সাথে মতবিনিময় করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা বাংলা ক্যাফে রেস্তোরায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সরাইল প্রেসক্লবের সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. তৈমুর রেজা মো: শাহজাদ।

সভায় সাংবাদিকগণকে নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে তারা মার্কায় নির্বাচনে করবেন বলে জানান। তিনি বলেন, আমার উন্নয়ন অঙ্গীকার সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি গবেষণাগার, আশুগঞ্জ শিল্পাঞ্চল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দলের উপজেলা সভাপতি শ্রী দিলিপ কুমার ওয়াস্তী, সদস্য মো. আবদুল আজিজ, দেওয়ান মাহবুবুর রহমান লিটন, দিপক সাহা, এড. শিনু মালাকার, মো. হাসান প্রমূখ্য।

এসময় সরাইল উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares