Main Menu

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, লাখ টাকা অর্থদণ্ড

[Web-Dorado_Zoom]

জেলার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি সরবরাহের কাজে ব্যবহৃত একটি ড্রামট্রাক আটক করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ।

এ সময় কৃষি জমি থেকে মাটি কাটা ও সরবরাহের অপরাধে মেহেদী হাসান (২৭)–কে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অমান্য করায় অভিযুক্তকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি বলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares