Main Menu

Sunday, December 7th, 2025

 

আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন, লাখ টাকা অর্থদণ্ড

জেলার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি সরবরাহের কাজে ব্যবহৃত একটি ড্রামট্রাক আটক করা হয়। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর শান্তিপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটা ও সরবরাহের অপরাধে মেহেদী হাসান (২৭)–কে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিলRead More


দীর্ঘ সাত বছর পর আখাউড়ার ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য ফাঁস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১৮ সালে সংঘটিত ১৪ বছরের কিশোর মো. হাসিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য দীর্ঘ সাত বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা স্বীকার করেছে আটক প্রধান আসামি মো. হৃদয় (২৮)। যাত্রীবেশে অটোরিক্সায় উঠে হত্যা তদন্তে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি ভিকটিম হাসিবুল তার বাবার অটোরিক্সা নিয়ে বের হলে যাত্রীবেশে থাকা হৃদয় ও তার সহযোগীরা অটোরিক্সাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ভাড়া করে। পরে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ধরখার ইউনিয়নের নোয়াপাড়া সাকিনের একটি বিলের ধানের জমিতে নিয়ে কিশোরটির হাত-পা বেঁধে ফেলে। এসময় হৃদয়Read More


সরাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র  দোয়া

মোহাম্মদ মাসুদ, সরাইল  : সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ঢাকা এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। আজ শনিবার  মাগরিব বাদ চুন্টা দারুত তালিম তাহফিজুল কুরআন মাদরাসায়  বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোলেমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুন্টা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম সেলিম, সরাইল উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউরRead More


This site is protected by wp-copyrightpro.com