December, 2025
দীর্ঘ সাত বছর পর আখাউড়ার ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য ফাঁস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১৮ সালে সংঘটিত ১৪ বছরের কিশোর মো. হাসিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য দীর্ঘ সাত বছর পর উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা স্বীকার করেছে আটক প্রধান আসামি মো. হৃদয় (২৮)। যাত্রীবেশে অটোরিক্সায় উঠে হত্যা তদন্তে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি ভিকটিম হাসিবুল তার বাবার অটোরিক্সা নিয়ে বের হলে যাত্রীবেশে থাকা হৃদয় ও তার সহযোগীরা অটোরিক্সাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ভাড়া করে। পরে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ধরখার ইউনিয়নের নোয়াপাড়া সাকিনের একটি বিলের ধানের জমিতে নিয়ে কিশোরটির হাত-পা বেঁধে ফেলে। এসময় হৃদয়Read More
সরাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ঢাকা এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। আজ শনিবার মাগরিব বাদ চুন্টা দারুত তালিম তাহফিজুল কুরআন মাদরাসায় বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোলেমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুন্টা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম সেলিম, সরাইল উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউরRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরে ৩ জনকে গুলির ঘটনায় পলাতক সন্ত্রাসী ভারত থেকে আটক
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহতের ঘটনায় অভিযুক্ত শাকিল মিয়াকে এক সহযোগীসহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান গন মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারতীয় ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ শাকিলসহ দুজনকে আটক করে। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় কসবা উপজেলা সীমান্তের ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করে কসবা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ আটক শাকিল মিয়া (৩৩) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকারRead More
মানুষের ভাগ্য পরিবর্তনের জন এককভাবে ৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে-নবীনগরের জনসভায়…নুরুল ইসলাম নুরু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদের এক নির্বাচনী জনসভা গতকাল শনিবার (০৬/১২) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নূরুল হক নূর। প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে তার দলের মনোনীত প্রার্থী হিসাবে এলাকার সমাজসেবক নজরুল ইসলাম নজুকে ট্রাক প্রতিকে নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানায়ে বলেন,১৬ বছরের দুঃশাসন দেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গেছে। আজ অনেক রাজনৈতিক দল উল্টা পাল্টা কথাবার্তা বলেছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই। আওয়ামী দুঃশাসনের কারনে জনগণের আন্দোলনে ফলে তারাRead More
সরাইল উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতি গঠন
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ডিস্ট্রিবিউটর সমিতি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কালিকচ্ছ বাজারে একটি হোটেল মিলনায়তনে ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। মো: শাহজাহান মিয়াকে সভাপতি ও মো: আনিছুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সভাপতি মো: বশির আহমেদ, সহ সভাপতি মো: রাসেল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সালমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো: শামীম মিয়া,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলাল সরকার, দপ্তরRead More
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজারে খাড়েরা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের স্বতস্ফৃর্ত উপস্থিতি ছিলো। খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কসবা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকলিল আজম। প্রধান বক্তা ছিলেন, কসবা পৌর বিএনপিRead More
আখাউড়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাঁজাসহ আটক
আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ এক যুবদল নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিকে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক যুবদল নেতার নাম কামরুল হাসান (৪০)। তিনি আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা কামরুল ও রাব্বিকে আটকRead More
মামলা-হামলা হলেও প্রথম আলো কখনো পিছপা হয়নি
অনেক সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতি গঠনে অবদান রাখছে প্রথম আলো। রক্তচক্ষু উপেক্ষা করে সমাজের অসঙ্গতি তুলে ধরছে। প্রথম আলোর বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে কিন্তু পাঠক তা মানছে না। মানুষকে সঠিক তথ্য জানানোর কাজটিই করে যাচ্ছে প্রথম আলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলো সব সময় স্রোতের বিপরীতে কাজ করে। মামলা-হামলা হলেও প্রথম আলো কখনো পিছপা হয়নি। প্রথম আলো শুধু পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এসব সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষRead More
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নতুন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
আইনশৃঙ্খলার ব্যাপারে ছাড় নেই
ব্রাহ্মণবাড়িয়ার আধবনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা। আমরা কখনো চাইনা আইনশৃঙ্খলা খারাপ অবস্থায় যাক। সামনে নির্বাচন। আমি রাজনীতিবিদের সাথে কথা বলেছি। বলেছি আপনারাও চাচ্ছেন সুন্দর একটা নির্বাচন হোক। তাহলে দলের লোকজনকে হানাহানি, কাটাকাটি থেকে নিবৃত্ত রাখার ব্যবস্থা করেন। পুলিশ সুপার নতুন এসেছেন। তার সঙ্গে কথা বলবো। সবার সাথে কথা বলে আইনশৃঙ্খলা ভালো রাখতে হবে। এব্যাপারে কোন ছাড় দেবনা। তিনি গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা প্রসঙ্গে একথা বলেন।Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের পদ স্থগিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের দলীয় পদ স্থগিত করেছে। রোববার (১ ডিসেম্বর ২০২৫) জারিকৃত কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান অভিযোগের ভিত্তিতে দীলিপের বিরুদ্ধে গৃহীত এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।



















