Tuesday, December 2nd, 2025
মামলা-হামলা হলেও প্রথম আলো কখনো পিছপা হয়নি
অনেক সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতি গঠনে অবদান রাখছে প্রথম আলো। রক্তচক্ষু উপেক্ষা করে সমাজের অসঙ্গতি তুলে ধরছে। প্রথম আলোর বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে কিন্তু পাঠক তা মানছে না। মানুষকে সঠিক তথ্য জানানোর কাজটিই করে যাচ্ছে প্রথম আলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলো সব সময় স্রোতের বিপরীতে কাজ করে। মামলা-হামলা হলেও প্রথম আলো কখনো পিছপা হয়নি। প্রথম আলো শুধু পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এসব সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষRead More
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নতুন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
আইনশৃঙ্খলার ব্যাপারে ছাড় নেই
ব্রাহ্মণবাড়িয়ার আধবনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা। আমরা কখনো চাইনা আইনশৃঙ্খলা খারাপ অবস্থায় যাক। সামনে নির্বাচন। আমি রাজনীতিবিদের সাথে কথা বলেছি। বলেছি আপনারাও চাচ্ছেন সুন্দর একটা নির্বাচন হোক। তাহলে দলের লোকজনকে হানাহানি, কাটাকাটি থেকে নিবৃত্ত রাখার ব্যবস্থা করেন। পুলিশ সুপার নতুন এসেছেন। তার সঙ্গে কথা বলবো। সবার সাথে কথা বলে আইনশৃঙ্খলা ভালো রাখতে হবে। এব্যাপারে কোন ছাড় দেবনা। তিনি গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা প্রসঙ্গে একথা বলেন।Read More



















