Main Menu

Monday, December 1st, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের পদ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের দলীয় পদ স্থগিত করেছে। রোববার (১ ডিসেম্বর ২০২৫) জারিকৃত কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান অভিযোগের ভিত্তিতে দীলিপের বিরুদ্ধে গৃহীত এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।


সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যাকাণ্ডে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৩০ নভেম্বর) রাতে ঢাকার বাসাবো এলাকার একটি বাসায় র‍্যাব-৩ ও র‍্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) শহরের কান্দিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলাম নেপালের ছেলে ও মামলার দ্বিতীয় আসামি একই এলাকার হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮)। র‍্যাব-৯ (সিপিসি-১)-এর কোম্পানী কমান্ডার মো. নুরনবী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব সদস্যরা মামলার আসামিদের গ্রেপ্তারে জোরালো তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় রোববার রাত ৯টাRead More


বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পত্তন ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দারু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম,Read More


কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রুবেল আহমেদ : কসবায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা এফজালুল হক। ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি’র পরিচালক জুবায়ের মাহমুদ তপনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, সৈয়দাবাদ আদর্শRead More


This site is protected by wp-copyrightpro.com