Main Menu

কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা এফজালুল হক।
ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি’র পরিচালক জুবায়ের মাহমুদ তপনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, সৈয়দাবাদ আদর্শ সরকারী কলেজ শিক্ষক মোঃ বাছির মিয়া, খাড়েরা ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ বাবু, খাড়েরা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোঃ নাছির উদ্দীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ দুলাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি অধ্যক্ষ জিএম কালাম।

অনুষ্ঠানে বক্তাগন হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং চতুর্থবারের মতো এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে জন্য উপস্থিত অভিভাবক ও গ্রামবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন প্রায় ২৫ ধরে এই খাড়েরা গ্রামে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি শিক্ষার আলো ছড়াচ্ছে। এসময় তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমিতে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাটির সংস্কার করে দেয়ার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির বার্ষিক পরীক্ষা ভাল ফলাফলকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য লোকজন সহজ গ্রামের মুরব্বিরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares