Tuesday, December 9th, 2025
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত অনুষ্ঠিত
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিদিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানে একটি মানববন্ধন অনুষ্টিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান। বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রেসক্লাব বিজয়নগর সভাপতি সারুয়ার হাজারী পলাশ,সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,প্রভাষক জামাল হোসেন মৃধা, মো: ফখরিয়া প্রমুখ । এসময় উপস্থিত সবাই দুর্নীতি মুক্ত থাকার শপথ গ্রহণ করেন।
সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজেরRead More
তারুণ্যের ঐক্য: দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ডাক
নবীনগরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল (৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের অঙ্গীকার নিয়ে দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং নবীনগর প্রেসাক্লাবের সামনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অদম্য পাঁচ নারী পেলেন পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাঈমা আক্তার, শিক্ষা ও চাকরিতে জান্নাতুল মাওয়া, সফল জননী বিলকিছ বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ফজিলাতুন নেছা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সাবিনা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানসহ অন্যরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিলRead More



















