Main Menu

হাজারো ভক্তের মিলনে মেলায় নবীনগরের ভোলাচং ১০৭ তম সর্ব্বধর্ম্মোৎসব উদযাপন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের ভোলাচং সর্ব্ব ধর্ম্ম মিশন প্রধান কার্যালয়ে রবি ও সোমবার সারাদিন ব্যাপী দয়াময় ভক্তবৃন্দরা ১০৭ তম সর্ব্ব ধর্ম্মোৎসব পালন করেছেন।
এ উপলক্ষে হাজার হাজার দয়াময় ভক্তবৃন্দের উপস্থিতিতে আরতি,ধর্ম্মলোচনা,নামজপ, সর্ব্ব ধর্ম্ম গীত ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্ব্ব ধর্ম্মিয় বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে দেখা যায়।

এবিষয়ে মিশনের সভাপতি প্রভাত কান্তি পাল জানান, সর্ব্বধর্ম্মাবতার শ্রীশ্রীমৎ আনন্দস্বামিজী মহারাজ কর্তৃক প্রবর্তিত সর্ব্ব ধর্ম্ম এবং উক্ত ধর্ম্মের মূলমন্ত্র দয়াময় নাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রী আনন্দের নির্দেশে তাঁরই প্রিয় শিষ্য শ্রীশ্রীমৎ লব চন্দ্র পাল গুরুমহারাজ এই সর্ব্ব ধর্ম্ম মিশন প্রতিষ্ঠা করেন।

মিশনের আদর্শ ও উদ্দেশ্য প্রচার এবং জগতের মহাকল্যাণ কামনায় ১০৭ তম সর্ব্ব ধর্ম্মোৎসব পালন করছি। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares