Wednesday, December 31st, 2025
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনী উত্তাপ—বিএনপির বিদ্রোহীসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর :: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে উত্তাপ। বিএনপির এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন— অ্যাডভোকেট এম এ মান্নান (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (বিদ্রোহী স্বতন্ত্র), মো. শাহীন খান (সিপিবি), মোহাম্মদ কামরুল ইসলাম (জাতীয় পার্টি), নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন), আবদুল বাতেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী),Read More



















