Main Menu

January, 2020

 

জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু ৩০ জানুয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মরণব্যাধি জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুর টিকাদান (এমডিভি) কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরদের ভ্যাকসিন দেয়া হবে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নূরজাহানRead More


করোনা ভাইরাসবাহী সন্দেহে বাংলাদেশীকে ফেরত পাঠালো ভারত

নোভেল করোনা ভাইরাসবাহী সন্দেহে শওকত আহমেদ নামে এক বাংলাদেশী যাত্রীকে ফেরত পাঠিয়েছে ভারত। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় আগরতলা ইমিগ্রেশন তাকে ফেরত পাঠায়। দুই মাস আগে চীন সফর করার কারণে শওকতকে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়। তিনি ফেনী জেলার সাহেবপুর এলাকার সৈয়দ আহমদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের কর্মকর্তা আবদুল হামিদ জানান, সোমবার শওকত আহমেদকে যাবতীয় পরীক্ষণ শেষে ভারত ভ্রমণের অনুমতি দেয়া হয়। কিন্তু তার শরীরে করোনা ভাইরাস রয়েছে এমন কোন পরীক্ষা বা প্রমাণ ছাড়াই আগরতলা ইমিগ্রেশন তাকে ফেরত পাঠিয়েছে। বিষয়টি আমরা উর্ধত্বন কর্তৃপক্ষকে অবহিতRead More


নবীনগর শিক্ষক সমিতির নির্বাচন ৩১ জানুয়ারী::জামায়াত কর্মীর পক্ষে আ’লীগ একাংশ

বিশেষ প্রতিবেদক:: জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। ৫১টি পদের জন্যে ২টি প্যানেলে ১০২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোঃ আবু কাউসার, মনির হোসেন ও বাবুল আহমেদ সরকার নেতৃত্বাধীন একটি প্যানেল এবং এটিএম রেজাউল করিম, মাহমুদ হাসান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে আরেকটি প্যানেল। ৩১ জানুয়ারী নির্বাচনে উপজেলার ২১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৩১২ জন শিক্ষক ভোট দেবেন। তবে নির্বাচনে এক সভাপতি প্রার্থী রয়েছেন আলোচনার শীর্ষে। বিভিন্ন অভিযোগ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম। প্রতিদ্বন্ধিরা জানান, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছেRead More


জন্ডিস হলে কী করবেন? খাবার কেমন হবে? বিশ্রাম কেমন হবে? সহ নানা প্রশ্নের উত্তর

জন্ডিস হলে কী করবেন? জন্ডিস নিজে কোনো রোগ নয়, বরং এটি রোগের লক্ষণ। জন্ডিস হতে পারে নানা কারণে। জন্ডিস বলতে সাধারণত লিভারের প্রদাহজনিত জন্ডিসকেই বোঝানো হয়। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ, অ্যালকোহল ইত্যাদি কারণে লিভারে প্রদাহ হতে পারে। আমাদের দেশে লিভার প্রদাহের প্রধান কারণ হেপাটাইটিস ই, এ এবং বি ভাইরাস। এর মধ্যে প্রথম দুটি পানি ও খাদ্যবাহিত আর তৃতীয়টি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। হেপাটাইটিস এ ভাইরাস প্রধানত শিশুদের জন্ডিসের কারণ, তবে যেকোনো বয়সের মানুষই হেপাটাইটিস ই ও বি ভাইরাসে আক্রান্ত হতে পারে। এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজRead More


উদ্বোধনের অপেক্ষায় নবীনগরবাসীর বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মমণবাড়িয়ার নবীনগর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে পৌর এলাকার নারায়ণপুর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি নির্মাণ কাজ গত বছরের সেপ্টেম্বর মাসে সম্পন্ন হয়েছে। নির্মাণের দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নব-নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি উদ্বোধন না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলাবাসীর দাবি দ্রুত নবনির্মিত অগ্নি নিবারক প্রতিষ্ঠানটি চালু করার। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেশনটি এখন উদ্বোধনের অপেক্ষায় মাত্র। স্থানীয়রা জানান, অগ্নিকান্ডসহ বিভিন্নRead More


নবীনগরে সাধক কবি মহর্ষি মনোমোহন-এর-১৪২ তম জন্মউৎসব

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের মহর্ষি মনোমোহনের জন্মস্থানে শনিবার মলয়া গানের রচয়িতা সাধক কবি মনোমোহন দত্ত ১৪২ তম জন্মবার্র্ষিকী পালিত হবে। এই উপলক্ষে কবির নিজ জন্মভূমি উপজেলার সাতমোড়া গ্রামে বসবে ২ দিনব্যাপী মলয়া গানের আসর। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশসহ উপমহাদেশের কয়েকটি দেশের ভক্তবৃন্ধ উপস্থিত হয়। মহর্ষি মনোমোহন দত্তের পূর্বপুরুষ ঢাকা সোনারগাঁয়ের জমিদার রাজবল্লভ দত্ত। জমিদারির মোহ কাটিয়ে চলে আসেন সাতমোড়া গাঁয়ে রাজভল্লবের পুত্র বৈদ্যনাথ দত্তের কাছে। সংগীত প্রিয় ও শ্যামা সংগীতের রচয়িতা। বৈদ্যনাথের পুত্র পদ্মনাথ দত্ত। পেশায় কোবরেজী, আধ্যাত্মবাদে সমর্পিত প্রাণ। ওনি মৃত্যুর সাতদিন আগেই নিজেরRead More


আন্তজার্তিক আদালতের আদেশে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হবে- আইন মন্ত্রী

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে এতে রোহিঙ্গাদের দেশে প্রত্যাবর্তনের পথ মিয়ানমার খুব শিঘ্রই খোলে দিবে। আমাদের বিশ্বাস মিয়ানমার আন্তর্জাতিক আদালতের দেয়া রায় মেনে নেবে। শুক্রবার দুপুরে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজেলা সমিতি ঢাকার আয়োজনে শিক্ষা প্রকল্প বৃওি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামীলীগ দেওলিয়া হয়নি। দেওলিয়া হলে বিএনপি হয়েছে। তারা সাজাপ্রাপ্ত। এতিমের টাকা চুরি করেছে। তারা খুনি, অথচ বিএনপি নেতারা নেতা বদলাতে পারেনা। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধRead More


সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের স্মরণসভায় _মোকতাদির চৌধুরী এমপি

গণমানুষের নেতা হয়ে গণমানুষের কল্যাণে কাজ করতে হবে তা ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম তিনিই দেখিয়েছিলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জননেতা এড. হুমায়ুন কবিরের সাথে আমার যোগাযোগ হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সময়। তিনি ছিলেন আমার রাজনৈতিক সতীর্থ। মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিলগ্নে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর যারা দলের বাইরে গিয়ে সংগ্রাম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন মরহুম এড. হুমায়ুন কবীরও তাদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর মধ্যে সেদিন আমরা দেখেছিলাম এক রুদ্ররূপে। তিনি জাপার রাজনীতির সময় সংসদে দাড়িয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়েছিলেনRead More


শফিকুল আলম এবং আমানুল হক সেন্টুর বিরুদ্ধে আল মামুন সরকারের মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এবং জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই মামলা হওয়ার পরই পুলিশ আমানুল হক সেন্টুর শহরের ফুলবাড়িয়ার বাসভবনে অভিযান চালায়। এসময় সেন্টু বাসায় ছিলেন না। মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, গনমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করায় এই মামলা হয়েছে। ওসি সেন্টুর বাসায় অভিযান চালানোর কথাও স্বীকার করেন। এর আগে ১৭ই জানুয়ারি আল মামুন সরকার শফিকুল আলম ওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল নয়টার দিকে ব্রাক্ষ্মণবাড়িয়ায় পৌঁছার পর ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনটির পাওয়ারকার পুড়ে যায়।তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব বলেন, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এসে পৌঁছার পরপরই পাওয়ারকারে আগুন লাগে। এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সকাল ৯টাRead More


This site is protected by wp-copyrightpro.com