Main Menu

September, 2022

 

খড়মপুরে নেওয়ার কথা বলে যেভাবে বিয়াল্লিশ্বরে ধর্ষণ করা হয়েছিল, ধর্ষকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গভীর রাতে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে এক নারীকে (৪১) বাসে উঠিয়ে নেন চালক ও সহকারী। এরপর বাসটি নির্জন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। এ দৃশ্য দেখে ফেলেন পাশের একটি করাতকলের মালিকের ছেলে। এরপর তিনি ভয় দেখিয়ে ওই নারীকে করাতকলের কার্যালয়ে নিয়ে ধর্ষণ করেন। গত শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ধর্ষণের শিকার নারী ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় গিয়ে পুলিশকে ঘটনাটি জানান। এরপর ওই রাতে ও শনিবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার রাতে ওই নারী সদরRead More


কসবায় বাপেক্সের চুরি যাওয়া মালামালসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

জেলার কসবায় গত রবিবার (১৮/৯/২০২২) কসবা থানা পুলিশ কর্তৃক বাপেক্স গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজে ব্যবহৃত চোরাই যাওয়া মালামাল উদ্ধার এবং ০৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, ১৮/৯/২০২২ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে জনাব কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই/মোঃ খায়রুল ইসলাম, এএসআই/মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাগরা বাজার ভাঙ্গারী দোকান হইতে কসবা বাপেক্স গ্যাস অনুসন্ধান ওRead More


সরাইলে মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসুতীর মৃত্যুর অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় রূমা আক্তার (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাখি হাজারী বাড়ির আব্দুর রউফ মৃধার মেয়ে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল প্রায় আটটার দিকে আশুগঞ্জ উপজেলার ভগইর এলাকার ইতালি প্রবাসী ওবায়দুর মিয়ার স্ত্রী রূমা আক্তার কে প্রসব ব্যথা উঠলে সরাইলের বেসরকারি মনোয়ারা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন। পরে রূমা আক্তার কে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে। কিছুক্ষন পরে রূমা আক্তার মৃত্যুর কোলে লুটিয়ে পরে। নিহতের পরিবারের অবিযোগRead More


সরাইলে আওয়ামীলীগের পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সরাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগের পদবঞ্চিতরা। সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে এসময় লিখিত বক্তব্য পাঠকরে শুনান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবদুল জাব্বার। তিনি বলেন ২০১২ সালে ইকবাল আজাদের হত্যাকান্ডকে পুজি করে আমাদেরকে অন্যায় ভাবে জড়িত করা হয়েছে ও ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে আমরা জড়িত ছিলাম না। আমাদের কে হত্যাকান্ডে মিথ্যাভাবে জড়ানোর পরেও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর দুইবার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। আমি সদরRead More


চেয়ারম্যানের অনিয়ম, ১২ মেম্বারের অনাস্থা, পুলিশি বাধায় ইউপি পরিষদের সামনে বসে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ এনে ইউপি পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারা এই কর্মসূচি পালন করে। এসময় তাদের সমর্থন দেয় ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা৷ এর আগে,গত ১১ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার হোসেনের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন তাঁর পরিষদেরই ১২ জন সদস্য (মেম্বার)। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন মেম্বাররা। দুপুরে পাকশিমুল বাজার থেকে ইউনিয়নের লোকজন ব্যানার হাতে নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে মিছিল সহকারে গিয়ে মানববন্ধন করতে চাইলে, এতে পুলিশ বাধা প্রদানRead More


নবীনগরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল! এর আগেও তিনি ৩ মাস কারাগারে ছিলেন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শামিম পারভেজ নামে একজন ভুয়া ডাক্তার কে আটক করা হয়। ভুয়া ডাক্তার কর্তৃক মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন। উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ একই অভিযোগে অপরাধী শামিম পারভেজ নামে ওই ভুয়া চিকিৎসককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ওই চিকিৎসক সাজা ভোগ শেষে আগের মত অপকর্ম করতে থাকায়Read More


সরাইল প্রবাসী মানব কল্যাণসংগঠনের উদ্যেগে নগদ অর্থ ও উপহার বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কাটানিশার প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়েছে।শনিবার (১৭সেপ্টেম্বর) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকায় ৩০ জন অসহায় মানুষের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে বিতরণ করা হয়। এসসময় উপস্থিত ছিলেন, আইরল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম হাসেমি, সংগঠনের সাধারণ সম্পাদক সাদির হোসেন মৃধা, মাওলানা দ্বীন ইসলাম আনসারী, মোঃ আব্দুর রশিদ, সাদির হোসেন মৃধা প্রমুখ।পরে অতিথি বৃন্দরা ৩০ জন গরীব অসহায় মানুষের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে তুলে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাদির হোসেন বলেন, তারা প্রবাসীদেরRead More


সরাইলে বিনামূল্যের খাবার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরিব অসহায় ভিক্ষুকদের মাঝে বিনামূল্যের খাবারের আয়োজন করা হয়েছে। সরাইল বোরহান হোটেলে অর্ধশতাধিক গরীব অসহায় মানুষের খাবারের আয়োজন করা হয়। আজ শুক্রবার সরাইলে সাপ্তাহিক পরগনা পত্রিকার বন্ধু ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতি শুক্রবার জুমার নামাজের পর গরিব অসহায় ভিক্ষুকদের মাঝে এ খাবার বিতরণ চলমান থাকবে বলে জানান প্রধান উদ্যোক্তা ও পরগনা পত্রিকার সম্পাদক কামরুজ্জামান ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার, সাংবাদিক তৌফিক আহমেদ তফছির, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদরRead More


নবীনগর স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের ২য় বর্ষে পদার্পন উপলক্ষে মিলনমেলা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের ২য় বছর পদার্পন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সারা দিন ব্যাপী নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী এই সংগঠনটির মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের উপদেষ্টা ডা. মো. তৌহিদুর রহমান হামিমের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী প্রান্তিক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মোজ্জাম্মেল হক, কন্টেন্ট ক্রিয়েটর এম এইচ ফয়সাল, বিবি নিউজের সম্পাদক মাহাবুর মোর্শেদ প্রমুখ।


ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আল-মামুন সরকার গতকাল (বৃহস্পতিবার) ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পরপর পাঁচটি মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফিরোজুর রহমান ওলিও’র প্রস্তাব-সমর্থনে একটি মনোনয়নপত্র, নবীনগর পৌরসভার মেয়র শিব শঙ্কর দাস এবং নবীনগর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের প্রস্তাব-সমর্থনে একটি, কসবা উপজেলা চেয়ারম্যান এড. রাশেদুল কাউছার ভূইয়া এবং কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানীর প্রস্তাব-সমর্থনে একটি, আখাউড়া পৌরসভারRead More


This site is protected by wp-copyrightpro.com