September, 2022
সাংবাদিক মৃনাল চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল
বিজয়নগর প্রতিনিধি ::ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন। আজ বৃহষ্পতিবার সকালে ব্রাক্ষণবাড়িয়া নির্বাচন অফিসে ব্রাক্ষণবাড়িয়া ৫ বিজয়নগর এলাকায় সদস্য পদে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।সাংবাদিক মৃনাল চৌধুরী লিটন সাপ্তাহিক তিতাস বানীর সম্পাদক, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা, ধীরেন্দ্র নাথ দত্ত ও ভুপেশ চৌধুরী গন পাঠাগার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে ভোটার সহ সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম
সরাইল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি । প্রধানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চুরি ছিনতাই ও মাদক নির্মূলে আলোচনা সভা
মোহাম্মদ মাসুদ:: ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরের পাড়া মহল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সদরের সবুজবাগ, রহমতপাড়া ও বণিকপাড়ার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এডঃ হাবিবউল্লাহ’র সভাপতিত্বে ও ডাঃ রাকিব মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, কমিশনার জামাল হোসেন, পুলিশ কর্মকর্তা মোঃ আবুল কাদের, আলমগীর হুদা, অবঃ পুলিশ কর্মকর্তা,এডঃ রাসেল, মোঃ আব্দুস সালাম, আশু মিয়া, নজির আহমেদ খান প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় পাড়া মহল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও মাদক নির্মুলের জন্য সবাই এক সঙ্গে কাজ করারRead More
বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠান
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরের ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক ( সম্মান) শ্রেনীর শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।আজ মন্গলবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আহমেদূর রহমান বিনকাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি মো,রাজু আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো,আব্দুল জলিল, সহকারী শিক্ষা অফিসার আল মামুন, কলেজের ভারপ্রাপ্ত সভাপতি কাজী হারিছুর, জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেনসহ একনেকে ৬ প্রকল্প অনুমোদন
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন নির্মাণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৫ হাজার ৯২৯ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৮১০ কোটি ৬৪ লাখ টাকা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। আর এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষেRead More
বিজয়নগরে মাদকসহ আটক -২
বিজয়নগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ মিজান সরকার ও তার সহযোগী আশকর আলী কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজু আহমেদ এর নির্দেশে, এস আই জুয়েল রানা ভূঁইয়া ও এ এস আই সুমন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। অভিযানের সময় কল্যাণ পুর থেকে মাদক সহ পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর গ্রামের মৃত দুধ মিয়া’র ছেলে মাদক সম্রাট বাতারি মিজান (৪৮) ওRead More
রানি এলিজাবেথ মারা গেছেন
রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা এ রানি ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথ সাত দশক সিংহাসনে ছিলেন, যা ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ৯৬ বছর বয়সে মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর সঙ্গে সমাপ্ত হলো ইতিহাসের এক বর্ণিল অধ্যায়ের। বাকিংহাম প্রাসাদের এ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়, ‘বালমোরালে রানি আজ বিকেলে শান্তিতে মারা গেছেন। আজ রাতেRead More
নবীনগরে মাদক কারবারির গুলিতে ২ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারিদের গুলিতে দু’পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা। জানা যায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ি মন্নাফ (৫০) ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। কিছু দিন আগে জেল থেকে জামিনে বেড়িয়ে আবারো মাদক বেচাকেনা ওRead More
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান আর নেই
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। কবির উদ্দিন খান বলেন, আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। সেখানে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হবে। কবির উদ্দিন খান জানান, রাতে আকবর আলি খানের মরদেহ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে থাকবে। শুক্রবার সকালRead More
নবীনগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৮ জন ইউপি সদস্য।আজ বৃহস্প্রতিবার দুপুরে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা।লিখিত বক্তব্যে তিনি বলেন,বর্তমান চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর থেকে একক ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও তার পছন্দের লোকজন দিয়ে ডিজিটাল সেন্টারে জন্মনিবন্ধন বাবদ নির্দিষ্ট ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে।এছাড়া ২০২১-২২ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর)Read More



















