September, 2025
নাসিরনগর থানার নতুন ওসি মাকসুদ আহাম্মদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মাকসুদ আহাম্মদকে পদায়ন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। মাকসুদ আহাম্মদ ২৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন।
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আখাউড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বদল করার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, অসাবধানতার কারণে ওই ব্যক্তির পা রেললাইনের মধ্যে আটকে যায়। এ সময় ট্রেন চলাচল শুরু হলে তিনি ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম ভোরের আকাশকে জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অবRead More
আখাউড়ায় মাদক মামলার আসামির রহস্যজনক মৃত্যু
আখাউড়ায় লিটন মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লিটন উপজেলার মনিয়ন্ধ মাঝিগাছা গ্রামের হোসেন মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এখনো তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিটনের স্ত্রী হাসিনা বেগম (৩০) দাবি করেন, দুপুর সাড়ে ১১টার দিকে তার স্বামী বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যRead More
আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশের একটি দল ঢাকার পথে রওনা হয় মোরাদকে হস্তান্তরের জন্য। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেকRead More
হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ
আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভা কক্ষে এ প্যাকেজ ঘোষণা করেন। এবারের হজ পালনের খরচ সামান্য কমেছে। ২০২৬ সালের হজের সর্বনিম্ন প্যাকেজ ৩-এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ ২-এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ ১-এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্রথম প্যাকেজ পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, দ্বিতীয় প্যাকেজ মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে এবংRead More
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ মেট্রিক টন চাল আমদানি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ৫০ মেট্রিক টন চাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে এসব চাল বন্দর এলাকায় পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটন চালের মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রতি কেজিতে পড়ছে ৬০ টাকারও বেশি। এর সঙ্গে শুল্ক ও অন্যান্য চার্জ যুক্ত হলে দাম আরো বাড়বে। রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চালগুলো খালাস করা হবে বলে আশা করা যাচ্ছে। চাল আমদানির সিঅ্যান্ড এফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীRead More
বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গণগোসল গণগোসল
বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নদী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণগোসল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তিতাস নদীতে ভাদুঘর এলাকায় সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণগোসল উদ্বোধন করেন। গণগোসলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা নদীপ্রেমিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ভাবে নদীগুলো দখল ও দুষণ হচ্ছে। আমরা যেন আমাদের নদীগুলোকে অক্ষত রাখতে পারি। অংশগ্রহণকারীরা জানান, নদীকে কেন্দ্র করে বিশ্বেরRead More
দুর্গাপূজায় ৯ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ-সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত নয় দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়দিন বন্ধের পর ৮ অক্টোবরRead More
নাসিরনগরে নিখোঁজের পাঁচ দিন পর নিজ জমি থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচ দিন পর নিজ জমি থেকে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাঁতমণ্ডল বিলের মাঝে জমি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। মৃত মিল্লাত আলী (৫৪) জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মুকসুদ আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর (রোববার) সকালে দাঁতমণ্ডল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় তার ছেলে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।Read More
নবীনগরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো—বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷ পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান বলেছেন, দুই শিশু বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যাচ্ছিল না। এক ব্যক্তি ডোবায় গোসল করতে নেমে এক শিশুর মরদেহ দেখতে পান। এরপর আরেকজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ তাদের বাড়িতে আছে বলে জানতে পেরেছি। নবীনগর পূর্ব ইউপিRead More



















