Main Menu

নবীনগরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ :  নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান বলেছেন, দুই শিশু বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যাচ্ছিল না। এক ব্যক্তি ডোবায় গোসল করতে নেমে এক শিশুর মরদেহ দেখতে পান। এরপর আরেকজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ তাদের বাড়িতে আছে বলে জানতে পেরেছি।

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা গেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে পুলিশকে জানানো হয়নি। তবে, আমরা খোঁজ নিচ্ছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares